শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » সমকামিতা প্রমোটকারীদের শিক্ষা কমিশন থেকে বাদ দিন : মামুনুল হক
প্রথম পাতা » ময়মনসিংহ » সমকামিতা প্রমোটকারীদের শিক্ষা কমিশন থেকে বাদ দিন : মামুনুল হক
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমকামিতা প্রমোটকারীদের শিক্ষা কমিশন থেকে বাদ দিন : মামুনুল হক

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: শিক্ষা কমিশনের সদস্যদের মধ্যে সমকামিতায় উৎসাহ দেয়া ব্যক্তিও রয়েছেন মন্তব্য করে তাদেরকে বাদ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, সরকারকে বলতে চাই, শিক্ষা কমিশনে যারা সমকামিতার প্রমোটকারী (উৎসাহ দেয়া ব্যক্তি) রয়েছে তাদেরকে কমিশন থেকে বাদ দিতে হবে।
শনিবার ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে ঈশ্বরগঞ্জ উপজেলা খেলাফত মজলিস এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মামুনুল হক বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার আমাদের শিক্ষা ব্যবস্থায় পাঠপুস্তকে হিন্দুত্ববাদকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। আমাদের ইসলামী মূল্যবোধকে উপেক্ষা করে বিদেশি শালীনতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থাকে আমাদের শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়ে ছিল। যার ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। নাস্তিক্যবাদ শিক্ষা ব্যবস্থা পরিহার করে বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিক্ষা কমিশন থেকে শালীনতা বিরোধীদের বাদ দিয়ে ইসলামী চিন্তাবিদদের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করতে হবে। কোন অবস্থাতেই শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্য ও হিন্দুত্ববাদী চলবে না।
তিনি আরো বলেন, সমকামীতার ট্রান্সজেন্ডারের বাংলাদেশ হতে দেওয়া যাবে না। হকের কথা বলতে গিয়ে জালিম সরকারের রোষানলে পড়ে বাংলাদেশের আলেম উলামাদের চরম নিপীড়নের শিকার হতে হয়েছে। স্বৈরাচার সরকার প্রতিহিংসা প্রতিরোধ ভোটাধিকার ও বাকশক্তি কেড়ে নিয়ে বাংলার মসনদে বসে একনায়ক তন্ত্র কায়েম করেছিল। ছাত্র জনতার আন্দোলনে পরাজিত হয়ে অবশেষে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তিনি ছাত্রদের উদ্যেশ্যে বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। পরাজিত শত্রুরা বসে নেই। তারা দেশে ঘাপটি মেরে যড়যন্ত্র করছে। এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।
জামিয়া গাফুরিয়া মাদ্রসার মোহতামিম মাওলানা মাহমুদুল হক আজিজির সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ, খেলাফত মজলিস ময়মনসিংহ উত্তর জেলা শখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমীন, খেলাফত যুব মজলিস ময়মনসিংহ উত্তর জেলা শখার সভাপতি মাওলানা এনামুল হক, খেলাফত যুব মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মুফতি ওয়ালি উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মুফতি হাবিবুল্লাহ, ঈশ্বরগঞ্জ মার্কায মসজিদের ইমাম মাওলানা জয়নুল আবেদীন, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম মুফতি আহসানুল্লাহ প্রমুখ।





ময়মনসিংহ এর আরও খবর

১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা
ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয়
ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ
সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু

আর্কাইভ