সোমবার ● ২৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত
মো. রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুর :: বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে দিনাজপুরের পার্বতীপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মা পারভীন বেগম (৬০) নিহত এবং ছেলে আদনান সরকার (৩৫) গুরুতর আহত হয়েছে।
গুরুতর আহত মোটরসাইকেল চালক আদনান পার্বতীপুaর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত পারভীনের বাড়ী নীলফামারী জেলার সৈয়দপুর শহরের বাশঁবাড়ী এলাকায়। সোমবার দুপুরে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মা পারভীন -ছেলে আদনান কে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে সৈয়দপুর থেকে বিরামপুর চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পার্বতীপুর থেকে আসা একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে মা পারভীন ছিটকে পড়ে ঘটনাস্থলেই দেহ ছিন্নভিন্ন হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানাপুলিশ ফায়ারসার্ভিসের সহযোগীতায় মরদেহ উদ্ধারের পাশাপাশি আহত আদনানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম বলেন, সড়ক দূর্ঘটনায় মা পারভীন নিহত ও ছেলে আহত হয়েছে। এ ঘটনায় মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।





পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি