শিরোনাম:
●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সমাবেশ শেষে ফেরার পথে স্বদলীয় প্রতিপক্ষের মামলা
প্রথম পাতা » চট্টগ্রাম » সমাবেশ শেষে ফেরার পথে স্বদলীয় প্রতিপক্ষের মামলা
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমাবেশ শেষে ফেরার পথে স্বদলীয় প্রতিপক্ষের মামলা

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: রাউজানের নোয়াপাড়া পথের হাটে শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমাবেশ থেকে নিজ নিজ গন্তব্যে ফেরার পথে কর্মী সমর্থকদের পথে আটকিয়ে মারধর ও গুলি ছোঁড়ার করার অভিযোগ উঠেছে গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের বিরুদ্ধে। ওই ঘটনায় আহত হয়েছে শাহাদত নামের এক চুয়েট শিক্ষার্থী বিএনপি কর্মীসহ কয়েকজন বিএনপি নেতাকর্মী। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষের উত্তর জেলা ছাত্রদল নেতা ছোটন আজম অভিযোগ করে বলেছেন গোলাম খোন্দকারের অনুসারীরা এই ঘটনায় জড়িত। হামলাকারীরা চিহ্নীত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার অভিযোগ এই ঘটনার নেতৃত্ব দিয়েছে সন্ত্রাসী মামুন।
হামলার শিকার বিএনপির কর্মীরা বলেছেন নোয়াপাড়ার সমাবেশে শেষে নেতাকর্মীরা কাপ্তাই সড়ক পথে পূর্বদিকে গাড়ি করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন।
সন্ধ্যায় ব্রাহ্মনহাট এলাকায় সড়কের উপর অস্ত্রধারীরা দাঁড়িয়ে তাদের গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কর্মী সমর্থকদের গাড়ি তল্লাশি করতে থাকে।
এসময় গুলি ছোঁড়ে। গাড়ি তল্লাশি করে পরিচিত যাকে পেয়েছে তাকে ধরে সমাবেশে যোগাদান করার অপরাধে মারধর করে ছেড়েছে।
স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায় রাউজানে বিএনপি’র দুই কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে এলাকার নিয়ন্ত্রণ রাখা নিয়ে প্রায় সময় সংঘর্ষ সংঘর্ষ চলে আসছে। বিভিন্ন সময় দুই পক্ষের গোলাগুলির ঘটনায় পথচারীসহ উভয় পক্ষের লোকজন আহত হওয়ার ঘটনাও ঘটছে।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন গতকালের ঘটনা শুনে পুলিশ সেখানে গেলে আক্রমনকারীরা পালিয়ে যায়। কয়েকজনকে মারধর করার কথা শুনেছি। তিনি বলেন গুলিগোলার কোনো ঘটনা ঘটেনি। খবর নিয়ে জেনেছি গুলি নয় কয়েকটি ফটকার আওয়াজ হয়েছে।





আর্কাইভ