সোমবার ● ১৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পানছড়ি সাব জোন
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পানছড়ি সাব জোন
মো. হেলাল উদ্দিন,পানছড়ি প্রতিনিধি :: পার্বত্য খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা মানবিক সেবায় অংশ হিসেবে খাগড়াছড়ির, পানছড়ি সাব জোনের দায়িত্বপূর্ণ এলাকার শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে পানছড়ি সাব জোন।
আজ সোমবার ১৩ জানুয়ারি সকাল ১১টার দিকে খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোনে দেড়শত স্থানীয় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জোন কমান্ডারের পক্ষে মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন, সাব জোন কমান্ডার, পানছড়ি সাব জোন।
এ সময় জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এর সাথে মতবিনিময় সময়ে সাব জোন কমান্ডার,বলেন কনকনে এই শীতকে মোকাবেলা করতে খাগড়াছড়ি জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন মানুষের মৌলিক অধিকার সমুহ যাতে সঠিক ভাবে ভোগ করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে সর্বদা কার্যকারী ব্যবস্থা গ্রহণ করবে। খাগড়াছড়ি জোন যেকোন পরিস্থিতিতে আর্তমানবতার সেবাই বেসামরিক প্রশাসনকে তাৎক্ষনিক সহায়তায় সর্বক্ষণ পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। শান্তি, সম্প্রতি এবং উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে।
মনে রাখতে হবে, আমরা সকললেই খাগড়াছড়ি জেলার বাসিন্দা।
এ জেলার উত্তরোত্তর উন্নতি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এছাড়াও তিনি বলেন ভবিষ্যতেও পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণ সহ পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এমন উদ্যোগ অব্যাহত থাকবে। সাম্প্রদায়িকতার বন্ধনকে আরো সুদঢ় করার লক্ষ্যে আর্থ- সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহ সকল ধরণের সহযোগীতা চলমান থাকবে।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১