সোমবার ● ২০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে আড়াই লাখ টাকা জরিমানা : ৫টি ইটভাটা বন্ধ
রামগড়ে আড়াই লাখ টাকা জরিমানা : ৫টি ইটভাটা বন্ধ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করার দায়ে ৫ইটভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ২০ জানুয়ারী ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন, রামগড় উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মমতা আফরিন।
এসময় আপন ব্রিকস, মেঘনা ব্রিকস, নুরজাহান ব্রিকস, হাজেরা ব্রিকস ও নুরুল ইসলাম ব্রিকস এর আড়াই লাখ টাকা জরিমানা করে বন্ধ ঘোষণা করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মমতা আফরিন জানান, বৈধ কাগজপত্র ছাড়াই ভাটাগুলোর কার্যক্রম চলছিলো।
অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় উপজেলার ৫ ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। সেই সাথে প্রতিটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১