শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
শুক্রবার ● ২৪ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ২৪ জানুয়ারি দুপুর ১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আছদ আলী মাতুব্বরের বাড়িতে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্বাস উদ্দিন (২৯) নামের এক যুবকসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। নিহত মো. জাহাঙ্গীর আলম নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষ পাড়া এলাকার সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। নিহতের ছোট ভাই দিদার ও স্থানীয়রা জানান, তিনি ব্যাসায়িক কাজ শেষে মালয়েশিয়া থেকে দেশে আসেন। পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করেন। শুক্রবার দুপুরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মোটরসাইকেল করে চট্টগ্রাম শহর থেকে জুমার নামাজ পড়তে গ্রামের বাড়িতে আসেন। নামাজ আদায় করতে এলাকার মসজিদের সামনে গেলে কিছু দুর্বৃত্তরা তার উপর অতর্কিত ভাবে হামলা করতে থাকেন। প্রথমে গাছ দিয়ে সন্ত্রাসীরা তাকে ব্যাপক মারধর শুরু করেন। একপর্যায়ে সেই মাটিতে লুটে পড়েন। পরে তাকে মাথায় গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যান। এসময় জাহাঙ্গীরকে বাঁচাতে মুসল্লীরা এগিয়ে এলে তাদের উপর হামলা শুরু করেন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার ম্যানেজার আব্বাসকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেল সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, সন্ত্রাসীদের মোটা অংকের চাঁদা না দেয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন। এলাকার লোকজন জানান, মো.জাহাঙ্গীর আলম একজন বিশিষ্ট ব্যবসায়ী তার চট্টগ্রাম শহরের চাক্তাইয়ে একজন বিশিষ্ট শুঁটকি ব্যবসায়ী, রাউজানে নোয়াপাড়ায় তার একটি কমিউনিটি সেন্টার রয়েছে। এছাড়াও তিনি একজন দানবীর, ওনার মতো ভালো মানুষ এই এলাকায় আর কেউ হতে পারেনা। তিনি কোনো রাজনীতি দলের সঙ্গে কোন সময় জড়িত ছিলেন না।
এ বিষয়ের জানতে চাইলে রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম বলেন, মসজিদে জুমার নামাজ আদায় করতে এলে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার সাঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)