বুধবার ● ২৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

রাউজান প্রতিনিধি :: (১৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৬.২০মিঃ) রাউজানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। ২৭ এপ্রিল বুধবার দুপুর ২টার দিকে কাপ্তাই মহাসড়কে ইট বাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার দুপুরে ইট বহনকারী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা (চট্রগ্রাম-খ-১৩ A.F.R) সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়।
ঘটনাস্থলে রতন(৪০) নামে একজন নিহত হন। রতন এর গ্রাম বাড়ি রাঙ্গুনিয়া চারাবটল। স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরো ২ জনের মৃত্যু হয় । অন্য ২ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক ।
দুর্ঘটনায় আহত ও নিহতদের নাম ঠিকান তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। তবে ধারণা করা হছে রাঙ্গুনিয়া ও রাউজানের বাসিন্দা। চালকের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়।





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২