শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের ইউএনও জেরিনের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে স্বেচ্ছাচারিতার অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের ইউএনও জেরিনের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে স্বেচ্ছাচারিতার অভিযোগ
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ের ইউএনও জেরিনের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে স্বেচ্ছাচারিতার অভিযোগ

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিনের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন উপজেলার বিভিন্ন ব্যাংকে কর্মরত কর্মকর্তারা। এই নিয়ে মিরসরাইয়ের পুরো ব্যাংক পাড়ায় চলছে নানান সমালোচনা ও নিন্দার ঝড়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে এমনটি জানা যায়।

এরআগে, সোমবার (২৭ জানুয়ারি) বিকালে মিরসরাই উপজেলা কনফারেন্স কক্ষে কৃষিঋণ সম্পর্কিত এক মিটিংয়ে এই অশোচনীয় আচরণের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি মাসে কৃষি লোনের সার্টিফিকেট মামলা সংক্রান্ত একটি মিটিং মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও মিরসরাই কৃষি ব্যাংক ম্যানেজারের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় সোমবার বেলা ৩ টায় জানুয়ারি মাসের মিটিং নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মিরসরাইয়ে পরিচালিত প্রায় ২৭ টি ব্যাংকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত হন।

এদিকে জানা যায়, মিটিংয়ের নির্ধারিত সময় পার হয়ে প্রায় সোয়া ৪টার দিকে মিটিং স্থালে উপস্থিত হয় ইউএনও। এসময় এসেই তিনি বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ম্যানেজার যারা না এসে প্রতিনিধি পাঠিয়েছেন তাদের সাথে উত্তেজিত হয়ে মিটিংস্থল ত্যাগ করতে বলেন।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তারা জানান, পূর্বের এমন কোন নির্দেশনা ছিল না যে মিটিংয়ে ম্যানেজার ছাড়া অন্য কোন প্রতিনিধি অংশগ্রহণ করা যাবে না। যদি ব্যাংক ম্যানেজাররা উপস্থিত থাকা বাধ্যতামূলক হতো তাহলে প্রতিনিধি হিসেবে তারা উপস্থিত হতেন না।

তারা আরও জানান, ঘটনাস্থলে কেউ কোন উত্তর দেয়ার আগেই তাদেরকে নাস্তা করতে বারণ করেন এবং বেশকয়েকজন কর্মকর্তাকে মিটিং কক্ষ থেকে তাড়িয়ে দেন। তার এমন দায়িত্বহীন আচরণে উপস্থিত ব্যাংকাররা হতভম্ব হয়ে পড়েন ও মুখের নাস্তা রেখেই স্থান ত্যাগ করেন।

ভুক্তভোগী প্রিমিয়ার ব্যাংক মিরসরাই শাখার ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহ আল জামান ইকবাল বলেন, আমাদের ম্যানেজার স্যারের প্রতিনিধি হিসেবে আমাকে মিটিং এ পাঠানো হয়। মিটিংয়ে ইউএনও ম্যাডাম আসতে বিলম্ব হওয়ায় আমাদের নাস্তা সরবরাহ করা হয়। আমরা নাস্তা করা কালীন তিনি উত্তেজিত অবস্থায় কনফারেন্স রুমে প্রবেশ করেই চেঁচামেচি শুরু করেন। তিনি বলেন- ম্যানাজার না এসে আপনারা কেন এসেছেন? যান সবাই বের হয়ে যান , নাস্তা করা লাগবেনা রাখুন নাস্তা। এতে আমরা অপমানিত হয়ে মুখে নাস্তা রেখেই বের হয়ে যাই।

পুবালী ব্যাংকের কর্মকর্তারা শরিফ উদ্দিন বলেন, মিটিংয়ে সবাই শিক্ষিত লোক ছিল। সবাই ব্যাংক কর্মকর্তা। তার কোন আপত্তি থাকলে শালীনতার সাথে বলতে পারতেন। কিন্তু তিনি সেটি না করে তুচ্ছতাচ্ছিল্য করে সবাইকে কনফারেন্স কক্ষ থেকে বের করে দিয়েছেন। এবিষয়ে আমরা সঠিক বিচারের আশা করছি। আমরা শীঘ্রই ডিসি বরাবর লিখিত অভিযোগ দেয়ার ব্যবস্থা গ্রহণ করবো।

এবিষয়টি নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন মুঠোফোনে জানান, মিটিংটি কৃষি সম্পর্কিত বিষয় ছিল। কৃষিঋণ মিটিংয়ে অবশ্যই দায়িত্বশীল ম্যানেজার আসতে হবে। কোন ব্যাংক কর্মকর্তা আমার সাথে কথা না বলে তার প্রতিনিধি প্রেরণ করতে পারবে না। কৃষকদেরকে কতটুকু ঋণ দেওয়া হয়েছে এর পূর্ণাঙ্গ ইনফরমেশন ছাড়া মিটিংয়ে তো অংশগ্রহণ করতে পারবে না এ বিষয়টি যারা প্রশাসক স্যার কে জানানো হবে।

কর্মকর্তাদের নাশতারত অবস্থায় তুলে দেয়ার বিষয়ে জানান, যথাযথ প্রস্তুতি ছাড়া মিটিংয়ে কেন অংশগ্রহণ করবে সভাপতি হিসেবে কোন ম্যানেজার যদি মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারে তাহলে তার প্রতিনিধির বিষয়ে আমাকে অবশ্যই জানাবে। নামকাওয়াস্তে মিটিং করে তো কোন লাভ হবে না।

তিনি আরও বলেন, আমার কৃষকেরা ঋণ পাচ্ছে না। আমাকে প্রশ্ন করার আগে ব্যাংক ম্যানেজারদের প্রশ্ন করেন বন্যা পরবর্তী সময় কোন কৃষক ও ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিকে কত টাকা ঋণ দিয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)