শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রিংরং ম্রোকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
প্রথম পাতা » চট্টগ্রাম » রিংরং ম্রোকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রিংরং ম্রোকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

--- পাহাড়ি ছাত্র পরিষদ এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সৌহার্দ্য চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘প্রাণ-প্রকৃতি ও পরিবেশ বিনষ্টকারী লামা রাবার ইন্ডাস্ট্রিজের ইজারা বাতিল কর’ শ্লোগানে লামা রাবার ইন্ডাস্ট্রিজের দায়ের করা মিথ্যা মামলায় ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা রিংরং ম্রোকে বেআইনি আটকের প্রতিবাদে এবং ম্রো ও ত্রিপুরাদের নামে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ।

আজ সোমবার ২৪ ফেব্রয়ারি ২০২৫ বিকাল ৪টায় চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাব প্রদক্ষিণ করে এসে চেরাগী পাহাড় মোড়ে এক প্রতিবাদ সমাবেশের মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও চট্টগ্রাম মহানগর শাখার নেতা অংচাহ্লা মার্মার, গণতান্ত্রিক যুব ফোরামের মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শুভ চাক হিল উইমেন্স ফেডারেশনের মহানগর শাখার দপ্তর সম্পাদক জেসি চাকমা।

সমাবশে অমল ত্রিপুরা বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে লামা সরইয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক স্থানীয় ম্রো-ত্রিপুরাদের ৪০০ একর জুমভূমি বেদখলের ষড়যন্ত্র চলাচ্ছে এবং হয়রানি করে আসছে । এরই অংশ হিসেবে গত ২২ ফেব্রুয়ারি রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাদা পোষাকে গিয়ে পুলিশ লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা রিংরং ম্রোকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, বিগত ১৫ বছর ধরে পতিত শেখ হাসিনা যেভাবে পাহাড়ি জনগণের ওপর নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল, পাহাড়ি ভূমি বেদখল করে নিয়েছিল ঠিক তেমনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে ৬ মাসেও পাহাড়ে চিত্র একই ধরণে লক্ষ্য করছি। গত জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পর আমরা আশা করেছিল পাহাড়ে পরিস্থিতি পরিবর্তন হবে, একটি বৈষম্যহীন বাংলাদেশের প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা দেখলাম এখনো পর্যন্ত পাহাড় সমতলে একটি অস্থিতিশীল, নৈরাজ্য পরিস্থিতি চলমান রয়েছে। গত সেপ্টেম্বরে খাগড়াছড়ি, রাঙামাটি সাম্প্রদায়িক হামলা সংঘঠিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, দখলদারিত্ব লক্ষ্য করছি।

তিনি, পাহাড়িদের ভূমি বেদখল, রাষ্ট্রীয় নিপীড়ন, অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে এবং লামা রাবার ইন্ডাস্ট্রিজের সকল ইজারা বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে পার্বত্য চট্টগ্রামে ছাত্র-যুব-নারী সমাজ তথা পাহাড়ি জনগণের প্রতি আহ্বান জানান।

নারীনেত্রী জেসি চাকমা অভিযোগ করে বলেন, ভূমিদুস্য রাবার ইন্ডাস্টিজের কর্তৃপক্ষ স্বৈরাচার হাসিনার রিজিমে ম্রো ও ত্রিপুরাদের জায়গা দখল করতে নির্বিচারে জুমভূমি-বাঁশঝাড় পুড়িয়ে দিয়ে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে দেয়। এলাকাবাসীদের একের পর এক হামলা, বসত ঘরে অগ্নিসংযোগ, পাড়াবাসীদের পানির উৎস ঝিরিতে বিষ প্রয়োগ করেছিল। মিথ্যা মামলা দিয়ে ভূমি রক্ষা আন্দোলনের নেতা মথি ত্রিপুরা, লাংকম ম্রোদের আটক করে কারাগারে পাঠিয়ে হয়রানি করা হয়েছিল।

শুভ চাক্ বলেন, কয়েক বছর ধরে ভূমি খেকো লামা ইন্ডাস্ট্রিজের এসব অন্যায়-অবিচার ও অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে ভূক্তভোগী ম্রো, ত্রিপুরা পাড়াবাসীরা এবং বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন পেশাজীবী মানুষ পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত হয়েছে। কিন্তু বিগত পতিত সরকারের প্রশাসন ভূমিদস্যুদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এই অন্তর্বর্তী সরকারে আমলে এসে এখন ভূমিদস্যুদের পক্ষালম্বন করে ভূমি রক্ষার আন্দোলনের নেতা রিংরং ম্রোকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, যদি প্রশাসন রিংরং ম্রোকে নিঃশর্ত মুক্তি প্রদান করা না হয় তাহলে পাহাড়-সমতলে আমাদের আন্দোলন চলমান থাকবে বলে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি করেন।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে রিংরং ম্রোকে নিঃশর্ত মুক্তি এবং ম্রো-ত্রিপুরা পাড়াবাসীদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা

আর্কাইভ