শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হেফাজত আমিরের স্বাক্ষর জাল করে ফটিকছড়ির ইউএনওকে বদলির সুপারিশ
প্রথম পাতা » চট্টগ্রাম » হেফাজত আমিরের স্বাক্ষর জাল করে ফটিকছড়ির ইউএনওকে বদলির সুপারিশ
শনিবার ● ৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হেফাজত আমিরের স্বাক্ষর জাল করে ফটিকছড়ির ইউএনওকে বদলির সুপারিশ

--- ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: হেফাজতে ইমলাম বাংলাদেশের আমীর আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর স্বাক্ষর জাল করে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাককে (ইউএনও) বিভিন্ন স্থানে অপপ্রচার করছেন বলে অভিযোগ করেছেন আমীর নিজেই।
গত বৃহস্পতিবার রাতে আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আমি ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে বদলির সুপারিশের কোন কাগজে স্বাক্ষর করিনি। এগুলো আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ও অপপ্রচার-ষড়যন্ত্র। ইউএনও একজন চৌকস অফিসার। ভাল মানুষ বলেও জানি।
তিনি সব সময় প্রশাসনের পক্ষে আমার ও মাদ্রাসার খোজ খবর নেন।
এসব মিথ্যা অপপ্রচারে প্রশাসন ও দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তিনি।
ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকদের ডেকে এ তথ্য নিশ্চিত করেন হেফাজত আমীর।
খোজ নিয়ে জানা গেছে, ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল হক চৌধুরীকে অন্যত্র বদলীর জন্য হেফাজত ইসলামের আমীর আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী স্বাক্ষরীত একটি দরখাস্ত চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে লিখেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়।
এ বিষয়ে হেফাজত আমীরের দৃষ্টি আকর্ষণ করলে তিনি উপরোল্লেখিত মন্তব্য করেন। দরখাস্তটিতে দেখা গেছে, আল জামেযাতুল ইসলামীয়া আজাদী বাজার মাদ্রাসার প্যাড ব্যবহার করা হয়েছে।
বিষয়টি নিয়ে মাদ্রাসার পরিচালক মাওলানা সালাউদ্দিন নানুপুরীও অবহিত নন বলে সাংবাদিকদের জানান।
এ ব্যাপারে ওই মাদ্রাসার মোহতামীম মাওলানা সালাউদ্দীন নানুপুরী বলেন, হেফাজতের আমীর আল্লামা বাবুনগরী হুজুর বয়স্ক মানুষ। উনাকে ব্যবহার করে অনেকে অনেক কাজ করেন। সে রকম কিছু হয়তো করেছেন। হুজুরের জ্ঞ্যাতসারে এমন দরখাস্ত বা সুপারিশ করার কথা নয়। আর আজাদী বাজার মাদ্রাসার সাবেক মোহতামীমের কাছে এরকম অনেক প্যাড রয়ে গেছে। সেখান থেকেও হয়তো কেউ এটি ব্যবহার করতে পারে।
তবে, এটি হুজুরের জানামতে স্বাক্ষর কিনা আমি সন্ধিহান।
বিভ্রান্তি চড়াতে এ ধরনের কাজ কেউ কেউ করতেও পারেন।





আর্কাইভ