মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে অটোরিকশা চাপায় শিশু নিহত
হাটহাজারীতে অটোরিকশা চাপায় শিশু নিহত
সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি :: হাটহাজারীতে অটোরিকশা চাপায় বিবি খাদিজা (৪) নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ সকালের দিকে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু বিবি খাদিজা ওই ইউপির ০৬নং ওয়ার্ড সোলাইমান হাজীর বাড়ির ভাড়াটিয়া মোসলেম উদ্দিনের কন্যা। তাদের নিজ বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার আদর্শ গ্রামের নিঝুম দ্বীপে।
জানা যায়, মঙ্গলবার সকালের দিকে ১৫ নং বুড়িশ্চর ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ সোলাইমান হাজী বাড়ি নিজ বাসার পাশে রাস্তায় খেলা করার সময় বেপরোয়া গতির একটি ব্যাটারী চালিত অটোরিক্সা শিশু বিবি খাদিজা ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে পরে তার মাথার উপর দিয়ে রিকশাটি চলে গেলে গুরুতর আহত হয় শিশুটি।
এসময় আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য রাশেল অটোরিকশা চাপায় এক শিশু কন্যার মৃত্যুর বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।





প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার