সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাজীপুর জেলার আয়োজনে সোমবার ২৪ মার্চ গাজীপুর রাজবাড়ী রোডস্থ প্রকৌশলী ভবনের হলরুমে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা, মাজহারুল আলম।
গাজীপুর জেলা ড্যাবের আহবায়ক ডা. মুহাম্মদ আলী আকবর পলানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা ড্যাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ড্যাবের কেন্দ্রীয় সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় সাবেক কোষাধাক্ষ ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জোবায়দা সুলতানা, ড্যাবের কেন্দ্রীয় সাবেক সিনিয়র যুগ্ন মহাসচিব ডা. মেহেদী হাসান।
আরো বক্তব্য রাখেন ডা. কামরুল ইসলাম, গাজীপুর জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক ডক্টর শহীদুজ্জামান। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ডা. আবুল কালাম ও ডা. এ বি এম মুসার স্মরণে দোয়া করা হয়।





গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন