বুধবার ● ২৫ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সিএনজিকে পিষে দিলো বাস
রাউজানে সিএনজিকে পিষে দিলো বাস
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে।
মঙ্গলবার ২৪ জুন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের কাপ্তাই সড়কের বদুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় মারাত্মকভাবে আহত হযেছেন আপন দুই ভাই তারা পাহাড়তলী ইউনিয়নের খান পাড়া গ্রামের মৃত নরুল ইসলাম ছেলে মো. জসিম (৩৫) ও মো. নাজিম (২০)।
ঘটনাস্থলে থাকা প্রতিবেশী আলমগীর জানান, তারা দুইজনই আপন ভাই পশুর চামড়া নিয়ে শহরে যাচ্ছি। বদুপাড়া আসলে এবি ট্রাভেলস বাস তাদের গাড়িতে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের একটি হাসপাতালে ভর্তি করান।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এবি ট্রাভেলস নামে একটি যাত্রীবাহি বাসের সঙ্গে চট্টগ্রাম শহর মুখী পশুর চামড়াবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় সিএনজি চালিত অটোরিকশাটি ধুমড়েমুচড়ে গেলে ভিতরে দুই ভাই আটকা পড়েন। লোকজন উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠান।





মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা