শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে কৃষকদের দিনব্যাপী ফলমেলা
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে কৃষকদের দিনব্যাপী ফলমেলা
বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে কৃষকদের দিনব্যাপী ফলমেলা

--- ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৫ মে উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ আবু সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, উপজেলা মৎস্য অফিসার আজিজুল ইসলাম, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কীটনাশক ও বিষমুক্ত ফল, সবজি ও ফসল উৎপাদনে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। মাঠপর্যায়ে এ কার্যক্রম ইতিমধ্যেই ভালো সাড়া ফেলেছে।

এর আগে দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপকারভোগী কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

যুক্তরাষ্ট্রে আবারো কাউন্সিলর হিসেবে নির্বাচিত ফটিকছড়ির কৃতি সন্তান শাহানা হানিফ মুনমুন

ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়ির কৃতি সন্তান শাহানা হানিফ মুনমুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯ নম্বর আসনে আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
তিনি প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে ইহুদি প্রতিদ্বন্দ্বী মায়া কর্নবার্গকে পরাজিত করেছেন।

২০২১ সালে চমক তৈরি করে প্রথমবার নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে বসেন শাহানা হানিফ মুনমুন। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউইয়র্কের প্রধান শহর নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ এর প্রথম বাংলাদেশি নারী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। শহরটির কাউন্সিলে শাহানাই প্রথম মুসলিম নারী।
তৃণমুল রাজনীতির অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি নির্বাচিত হয়েছেন।

নিউইয়র্ক টাইমসের মতে, এই জয় ব্রুকলিনের রাজনৈতিক চেতনায় একটি নতুন ঢেউ নিয়ে এসেছে। শিক্ষিত ও অভিজাত প্রতিদ্বন্দ্বীরা অনেক বেশি অর্থসংস্থান এবং প্রতিষ্ঠানের সমর্থন পেলেও, শাহানার পাশে ছিল তরুণ স্বেচ্ছাসেবক ও ছোট ছোট দাতাদের ঐক্যের ভিত্তিতে গড়ে ওঠা জনগণের মঞ্চ।

শাহানা হানিফের এবারের প্রচারণায় মূল ইস্যুগুলো ছিল—সাশ্রয়ী আবাসন, অভিবাসী অধিকার, জনস্বাস্থ্য ও পুলিশ সংস্কার। কোভিড পরবর্তী নিউইয়র্কে এই ইস্যুগুলোর গুরুত্ব ছিল প্রবল।

১৯৮০ সালে শাহানার বাবা-মা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। প্রথমে তারা কুইন্সের জ্যাকসন হাইটসে থাকতেন, পরে কেনসিংটনে চলে যান। শাহানা হানিফ উচ্চশিক্ষা গ্রহণ করেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে, সমাজবিজ্ঞান ও নারী অধিকারে। সেখানেই তার রাজনৈতিক চেতনার বীজ রোপিত হয়। মাত্র ২৯ বছর বয়সে তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত মুসলিম নারী হিসেবে নিউ ইয়র্ক সিটির কাউন্সিলর নির্বাচিত হন।

জয়ের পর এক বিবৃতিতে শাহানা হানিফ নিউইয়র্কবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, জনগণ তাঁকে স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করায় তিনি অত্যন্ত ‘আনন্দিত ও গর্বিত’।
এদিকে, শাহানা হানিফ মুনমুন নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ এর কাউন্সিলর নির্বাচিত হওয়ার খবরে তাঁর নিজ এলাকা ফটিকছড়িতে আনন্দের জোয়ার উঠেছে।
এ পদে নির্বাচিত হওয়ায় মুনমুনকে অভিনন্দন জানিয়েছেন ফটিকছড়ির সর্বস্তরের জনসাধারণ।
তাঁদের এলাকার বাসিন্দা মোহাম্মদ আনিচ বলেন,শাহানা হানিফের বাবা এলাকায় একজন সমাজসেবক হিসেবে পরিচিত। তাঁদের পরিবার এলাকার মানুষের খোঁজখবর রাখেন এবং বিভিন্ন বিশেষ দিন উপলক্ষ্য করে দেশে আসেন। সাধারন মানুষের সাথে মিশেন। শাহানা হানিফের এ অর্জনে আমরা গর্বিত ও অত্যান্ত খুশি।

শাহানা হানিফ মুনমুন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার মনসুর গোমস্তার বাড়ির আমেরিকা প্রবাসী,
চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ হানিফের মেয়ে। হানিফ দীর্ঘদিন ধরে স্বপরিবারে আমেরিকার নিউইয়র্ক সিটিতে বসবাস করে আসছেন। তাঁর দুই মেয়ে এক ছেলের মধ্যে মুনমুন সবার বড়।

ফটিকছড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন,
গেল রাতে (মঙ্গলবার) বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফটিকছড়ি উপজেলার কৃতি সন্তান শাহানা হানিফ বিপুল ভোটে নির্বাচিত হয়ে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯তম ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে জয়লাভ করেছেন। ফটিকছড়িবাসীর পক্ষে শাহানা হানিফকে
অভিনন্দন জানান তিনি।

ফটিকছড়িতে পরিবেশ দিবসে বৃক্ষরোপণ

ফটিকছড়ি :: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’- এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস-২৫ উপলক্ষে প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়। বুধবার (২৫ জুন) বিদ্যালয় প্রাঙ্গনে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ফুল ও ফলজ গাছের চারা রোপণ করে দিবসটি পালন করা হয়।
এর আগে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি বিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গন ঘুরে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন এবং বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক এস এম আক্কাছ। এসময় তিনি বলেন, ‘বৃক্ষরোপণের মাধ্যমে আমরা উদ্ভুদ্ধ হয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি অক্সিজেনের জন্য হলেও প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় একটি-দুটি করে গাছ রোপণ করবো।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী বলেন, ‘প্রানের প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে। মানুষ বেইমানি করলেও গাছ কখনো বেইমানি করেনা। কার্যক্রমটি চলমান রাখা দরকার। তাহলেই প্রাণ-প্রকৃতি ও জৈববৈচিত্র রক্ষা পাবে।’
বিদ্যালয়ের জৈষ্ঠ্য শিক্ষক সৈয়দ পারভেজ সোবাহানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক জানাহারা বেগম, তিলক বৈদ্য, মাওলানা মোরশেদ উদ্দিন, জান্নাতুল নাঈম, মাসুদ আলম, ওমর ফারুক, এমরান আলী, জাকিয়া নাজনীন প্রমুখ।

ফটিকছড়িতে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন প্রদান

ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়িতে প্রাকৃতি দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবারকে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সহায়তায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ৭৬ বান ঢেউটিন প্রদান করা করেন।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী নিজেই ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তার টিন তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু নাছের উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রতিবছর দুর্যোগে নানাভাবে ক্ষতিগ্রস্থদের সহায়তা দিয়ে থাকেন। এরই অংশ হিসেবে প্রশাসনের এই উদ্যোগ। মাঠ পর্যায়ে স্ব স্ব উপজেলা প্রশাসন এসব দিয়ে থাকেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য মো. আবদুস সালাম বলেন, ‘সরকারের এই কার্যক্রমের ফলে আমারা মাথা গোঁজার ঠাই পেলাম। সরকার যাতে এ সহায়তা অব্যাহত রাখেন সে ব্যাপারে সবার সহযোগীতা কামনা করছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সরকার ক্ষতিগ্রস্থ পরিবারে সহায়তার বিষয়ে খুবই আন্তরিক। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই সহায়তা প্রদানের ফলে দু:স্থ পরিবারের লোকজন মাথা গোঁজার ঠাই পেলেন।’
প্রসঙ্গত, বিগত কয়েমাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আগুনে পোড়া এবং প্রাকৃতিক দুর্যোগ ঘুর্ণিঝড়ে সম্পূর্ণ এবং আংশিক ৪২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার

আর্কাইভ