শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিদেশী মদসহ আটক-১
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিদেশী মদসহ আটক-১
বুধবার ● ২৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বিদেশী মদসহ আটক-১

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০ বোতল বিদেশী মদসহ হাবিবুল্লাহ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর শহরের দত্তপাড়া এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বাসস্ট্যান্ড থেকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করা হয়। আটককৃত যুবক পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় এসআই রাশেদ মোশারফ বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ একটি মামলা দায়ের করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে পৌর শহরের উপজলা সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ের সামনে সিএনজি থেকে নেমে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে থাকে। এসময় স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ বোতল বিদেশী মদসহ হাবিবুল্লাহকে থানায় নিয়ে যায়।
হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ থেকে রনি নামের একজন ১০ বোতল মদ দিয়ে শম্ভুগঞ্জ পাঠায়। পরে শম্ভুগঞ্জ থেকে সিএনজি করে ঈশ্বরগঞ্জ কালীবাড়ি রোডের উদয় নামের একজনকে দিতে আসে। সিএনজি থেকে নামতেই তাকে আটক করে পুলিশে দেয় জনগণ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতে জনগণের সহযোগীতায় হাবিবুল্লাহ নামের একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছে থাকা ১০ বোতল বিদেশী মদের বোতল জব্দ করে থানায় একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও এইচএসসি সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে “উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার (UBSA)” এবং “উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার (HSCA)” প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে দুপুর ২টা ৩০ মিনিটে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের মোট ৩০ জন কৃতী শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এপিডি-১ প্রফেসর নজরুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নজরুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই সম্মাননা তোমাদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি। এই অর্জন তোমাদের ভবিষ্যৎ পথচলায় আরও বেশি অনুপ্রাণিত করবে। তোমরা দেশের ভবিষ্যৎ এবং তোমাদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জন দেখে আমি অত্যন্ত আনন্দিত। ঈশ্বরগঞ্জের শিক্ষার্থীরা যে শুধু পড়াশোনায় ভালো তাই নয়, তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে। উপজেলা প্রশাসন সর্বদা শিক্ষার্থীদের পাশে আছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সব ধরনের সহায়তা প্রদান করবে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আউয়াল। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম উপস্থিত লোকজনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঈশ্বরগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আরও আগ্রহ সৃষ্টি করবে এবং তাদের মেধার স্বীকৃতি প্রদানে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত

আর্কাইভ