মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে আটক-৫
লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে আটক-৫
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকার ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উত্তেজনা দেখা দিয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বানে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে মশাল মিছিল বের করলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ নেতা-কর্মীকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সমর্থনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। এসময় পৌর শহরের দত্তপাড়া গ্রামের যুবলীগ সদস্য মৃত দুলাল মিয়ার পুত্র বিল্লাল হোসেন বাবু (৩১), আব্দুল মোতালেবের পুত্র এরশাদুল হক (৩৫), ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের আমির উদ্দিনের পুত্র সোহেল রানা (৩৫), পৌর শহরের দত্তপাড়া গ্রামের ছাত্রলীগ সদস্য সজল চন্দ্র শীলের পুত্র সুমন চন্দ্র শীল (৩২) এবং সরিষা ইউনিয়নের এনায়েত নগর গ্রামের মৃত ফতেহ আলীর পুত্র শাজাহান (৪৭)-কে আটক করা হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করার সময় আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ