শিরোনাম:
●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিয়ের দাবিতে ৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান
প্রথম পাতা » অপরাধ » বিয়ের দাবিতে ৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান
মঙ্গলবার ● ১০ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়ের দাবিতে ৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৪৮মিঃ)  ঝিনাইদহ সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে মুক্তি রানী নামে এক কলেজছাত্রী৷ এ নিয়ে প্রেমিক ইমরান হোসেনের পরিবার পড়েছে বিপাকে৷ মুক্তি রানী বিশ্বাস অনার্স দ্বিতীয় বষের্র ছাত্রী ও ইমরান হোসেন কেসি কলেজ থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স করে বর্তমানে এয়ারটেল কোম্পানিতে চাকরি করছে৷
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রেমিকা মুক্তি রানীর সাফ কথা তাকে বিয়ে না করলে সে ওই বাড়ি থেকে সরবে না৷ এদিকে প্রেমিক ইমরান ও তার বাবা আব্দুল মান্নানও বিষয়টি মেনে নিতে চাচ্ছেন না৷ মুক্তি রানী দাবি করছে প্রেমিক ইমরান হিন্দু ধর্ম গ্রহণ করে, তারা স্বামী স্ত্রীর মতো বসবাস করেছেন৷

এলাকার ইউপি মেম্বার কলিম উদ্দীন জানান, সদর উপজেলার ডেফলবাড়ি গ্রামের সরজিত কুমারের অনার্স পড়ুয়া মেয়ে মুক্তির সঙ্গে ইমরান দীর্ঘদিন ধরে প্রেম করে আসছে৷ প্রেমের সুবাদে গত ৩ বছর ধরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কে জনৈক মুরাদের বাড়িতে স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়াও থেকেছে৷ এখন ইমরান স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছে৷ তিনি আরো জানান, গত বুধবার থেকে মুক্তি রানী ইমরানেদের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে৷ এলাকার শ’ শ’ মানুষ এ ঘটনা দেখতে কুঠিদুর্গাপুর গ্রামে ভিড় জমায়৷
এলাকাবাসী জানিয়েছেন, ইমরান হোসেন একজন প্রতারক৷ সে একটি কলেজ পড়ুয়া মেয়েকে প্রলোভন দেখিয়ে ৩ বছর ধরে স্বামী স্ত্রীর মতো বসবাস করেছে৷ এখন বিয়ে করতে টালবাহানা করছে৷

রোববার সকালে বেতাই-চন্ডিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ তারিফুল ইসলাম পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়ীতে অবস্থান করা মুক্তি বিশ্বাসকে পরিবারের হাতে তুলে দিতে গেলে সে তার পরিবারের কাছে যেতে রাজি হননি৷ এই নিয়ে গ্রামে ব্যাপক জনরোষ দেখা দিলে তাকে ঝিনাইদহ সদর থানার হেফাজতে দেওয়া হয়৷ মুক্তি বিশ্বাস জানায়, লম্পট ইমরান প্রথমে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে৷ ঘরবাধার আশ্বাস দিয়ে পরিবারের লোকদের চোখকে ফাকি দিয়ে ঝিনাইদহ শহরে একটি ভাড়া বাড়ীতে বসবাস শুরু করে৷ বিয়ের কথা বললেই আজ নয় কাল, কাল নয় পরশু বলে কালক্ষেপন করতে থাকে৷ এখন সে আমাকে বিয়ে করতে চাচ্ছে না৷ সে আমার সাথে প্রতারণা করেছে৷ এখন আমার আত্মহত্যা করা ছাড়া আর পথ নেই৷ সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো৷

গ্রামের লোকজন ক্ষেপেছে ইমরান ও তার পরিবারের প্রতি৷ তারা চাই ইমরানের সাথে তার বিয়ে হোক৷ মুক্তির বাবা সরজিত কুমার অভাবের সংসার মেয়ের এই কান্ড লোক জানাজানি হলে তার ও সমাজে বসবাস করা কষ্টসাধ্য হয়ে উঠেছে৷ রোবার সকাল ১১ টার দিকে তাকে থানায় নিলে গ্রামের প্রায় দেড়শত জন লোক থানায় জায়৷ গ্রামের লোকজনের একটায় দাবি ইমরানের সাথে মুক্তি বিশ্বাসকে বিয়ে দিতে হবে৷ এদিকে , মুক্তি রানী বিশ্বাস সংখ্যালঘু সমপ্রদায়ের লোক হওয়ার কারণে ইমরানের পরিবার মুক্তির পরিবারকে দেশ ছাড়া করার হুমকি দিচ্ছে৷

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন, আমরা ছেলেকে হাতে না পেলে কোন ব্যবস্থায় নিতে পারছি না৷ মেয়ে তার পরিবারের কাছে যেতে রাজি নয়৷ আপাতত ছেলের বাবা আবদুল মান্নান, মা ও খালাতো ভাই নগর বাথান কলেজের প্রিন্সিপাল মো. অলিয়ার রহমান থানা হেফাজতে রয়েছে৷ গ্রামের লোকজন বলে যদি টাকার বিনিময়ে লম্পট ইমরান পার পেয়ে যায় তবে আমরা ছাড়বো না৷





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ