সোমবার ● ২৯ জুন ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি শহরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যুর দুই সপ্তাহের মাথায় একই ধরনের আরেকটি দুর্ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।
পরপর দুইটি একই ধরনের ঘটনায় ব্যাটারিচালিত ইজিবাইকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪জুন সন্ধ্যায় শহরের শালবাগান এলাকায় চলন্ত ইজিবাইকের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে অপু ধর এর স্ত্রী অর্পনা ধর (২৫) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর মাত্র দুই সপ্তাহ পর গত শুক্রবার বিকেলে শহরের নিউজিল্যান্ড নামক এলাকায় চলন্ত ইজিবাইকের মোটরের সঙ্গে হাসেম ড্রাইভারের স্ত্রী নাজমা বেগমে(৪০)এর ওড়না একইভাবে অটোরিকশার মোটরের সাথে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক ব্যাটারিচালিত ইজিবাইকের চাকা ও যান্ত্রিক অংশে পর্যাপ্ত নিরাপত্তা কভার না থাকায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
খাগড়াছড়ি সদর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি যাত্রী ও চালকদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।





মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন