শুক্রবার ● ১৩ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়ণ বিষয়ক মতবিনিময় সভা
গাজীপুরে প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়ণ বিষয়ক মতবিনিময় সভা

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.৩৬মিঃ) গাজীপুরের টঙ্গীতে ‘প্রতিবন্ধী নারী নির্যাতন আর না, আর না’ ‘প্রতিবন্ধীদেরও আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকার আছে’-এই শ্লোগানকে সামনে রেখে টঙ্গী বড়বাড়ি এলাকায় স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে ১০ মে মঙ্গলবার ডিজএ্যাবিলিটি রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়ণ বিষয়ক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ সংগঠনের চেয়ারম্যান মোঃ আব্দুল মোতালেব হোসেনের সভাপতিত্বে ও এনএফএভিএ’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ ফজলুল হক চৌধুরী৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, বার্ডো’র কমিউনিটি মোবালাইজার আঃ জলিল, শম্পা বেগম প্রমুখ৷
ক্যাম্পেইনে প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা, সকল ধরনের শোষণ-নির্যাতন, লিঙ্গ বৈষ্যমতা পরিহার, সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিকভাবে সেবাদান, প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য উদ্যোগ গ্রহণ এবং আইন ও পলিসী নির্ধারণ করে নারী শিশুদের আইনী সহযোগিতা প্রদান সংক্রান্ত বিষয়ে সংশিষ্ট মন্ত্রণালয়সহ সরকারের সুদৃষ্টি কামনা করেন বক্তারা৷





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ