শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
আকতার হোসেন, মিরসরাই :: জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে দেশীয় অ’স্ত্র’স’স্ত্র’সহ আন্তঃজেলা ডা’কাতদলের ০৩ জন সক্রিয় সদস্য গ্রে’ফ’তা’র
গ্রে’ফ’তা’র’কৃত’রা হলেন, চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন ১নং বাগান বাজার ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের রহমতপুর, কয়লার মুখ এলাকার জয়নাল আবেদীনের পুত্র মোঃ আনোয়ার হোসেন(২৩), মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গেড়ামারা, সামনেরখিল, আদর্শগ্রাম (৩নং টিলা) এলাকার মৃত আহাম্মদ ছোবহান এর পুত্র মোঃ আলাউদ্দিন প্রাঃ মামুন (৩৬) এবং ফেনীর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজ নগর (বল্লাবাড়ী)’র আব্দুল হকের পুত্র বেলায়েত হোসেন (৩০)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নয়াটিলা মাজার এলাকা থেকে তাদের গ্রে’ফ’তা’র করা হয়। শুক্রবার ২ অক্টোবর সকালে জোরারগঞ্জ থানা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম বলেন, ‘সম্প্রতি জোরারগঞ্জ থানা এলাকার বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নয়াটিলা-কয়লা বাজারের মধ্যবর্তী স্থানে ডাকাতের উৎপাৎ বৃদ্ধি পায়। উক্ত সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের ডাকাতের কবল থেকে রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে জোরারগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত এই এলাকায় ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সেই হিসেবে থানার এসআই (নিরস্ত্র) আকরামুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ নিয়মিত কার্যক্রম হিসেবে ডাকাতি প্রতিরোধের বিশেষ অভিযান পরিচালনা করাকালে বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা এলাকার নয়াটিলা মাজারের পূর্বে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে জঙ্গলে হতে দেশীয় অস্ত্র এবং মুখোশ পরিহিত অবস্থায় ১৪/১৫ জনের দলবদ্ধ ডাকাত দলের অবস্থান অবগত হয়। পরে তাৎক্ষণিক অভিযানে মুখোশ পরিহিত ৩ জনকে আটজ করা হয় এবং অপরাপর ১০/১২ জন ডাকাত অন্ধকারে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।





চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা