শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিইসি’র কাছে পিসিজেএসএস এর অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » সিইসি’র কাছে পিসিজেএসএস এর অভিযোগ
রবিবার ● ২২ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিইসি’র কাছে পিসিজেএসএস এর অভিযোগ

---অনলাইন ডেস্ক :: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বরাবর গতকাল শুক্রবার লিখিত অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে জেলা নির্বাচন কমিশনারের মাধ্যমে এ অভিযোগ করা হয়। এতে নির্বাচনে অনিয়ম ও প্রভাব খাটানো-সংক্রান্ত ১৫টি অভিযোগ করা হয়েছে।
রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ইউপি নির্বাচন নিয়ে জনসংহতির অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গতকাল রাতে মুঠোফোনে তিনি বলেন, অভিযোগনামাটি তিনি পড়ে দেখেননি।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও নিরাপত্তা বাহিনীর অহেতুক হস্তক্ষেপ, অপপ্রচার এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হয়রানি করা হচ্ছে। বাঘাইছড়ি, লংগদু, জুরাছড়ি, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলার স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের ওপর ১৫টি হয়রানির ঘটনার বিবরণ দিয়েছে জনসংহতি সমিতি।
জনসংহতি সমিতি উল্লেখ করেছে, গত মঙ্গলবার সহকারী পুলিশ সুপার (সার্কেল) পরিচয় দিয়ে সমিতির রাজস্থলী থানা শাখার নেতা বাচ্চু চাকমাকে ফোন করে জানানো হয়, তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। তিনি যেন সতর্ক হন।
এ বিষয়ে কাপ্তাই সার্কেলের এএসপি মো. আবুল কাশেম বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি, তিনি (বাচ্চু) আওয়ামী লীগের লোকজনকে হুমকি দিচ্ছেন।’
বিলাইছড়ি উপজেলায় সেনাসদস্যরা উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে পাঁচজন সদস্য প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছে জনসংহতি সমিতি।
এ ব্যাপারে দীঘলছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল রুসনালুর রহমান গতকাল রাতে মুঠোফোনে বলেন, ‘আমরা মনোনয়নপত্র প্রদান বা প্রত্যাহারের বিষয়ে কোনো কিছু করার কর্তৃপক্ষ নই। তবে অনেক প্রার্থীকে জীবননাশের হুমকি দেওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি আমরা। তাই কয়েকজনকে জিজ্ঞাসা করা হয়েছে, তাঁদের কেউ হুমকি দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করাচ্ছে কি না।’ সূত্র : প্রথম আলো





আর্কাইভ