সোমবার ● ২৩ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিদেশি পিস্তলসহ ককটেল ও গুলি উদ্ধার
গাজীপুরে বিদেশি পিস্তলসহ ককটেল ও গুলি উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি :: জোড়া খুনের আসামি ধরতে গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৭টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ৷
২২ মে রবিবার দুপুরে উপজেলার এরশাদ নগর এলাকার মোবারক ও হিরার বাড়িতে অভিযান চালিয়ে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়৷
টঙ্গী থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম জানান, রবিবার দুপুরে জোড়া খুন মামলার আসামি কসাই সুমনের স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকায় জোড়া খুনের আসামি মোবারক ও হিরার বাড়িতে অভিযান চালায় পুলিশ৷ এসময় একটি কক্ষের তালা ভেঙে বাক্সের ভিতর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৭টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়৷ তবে ঘটনার পর থেকে আসামি মোবারক ও হিরা পলাতক রয়েছে৷
প্রসঙ্গত: চলতি বছরের ১৫ মে রবিবার রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় যুবলীগ কর্মী শরীফ হোসেন ও তার সহযোগী জুম্মনকে কুপিয়ে হত্যা করা হয়৷ এ ঘটনায় নিহতের মা ১২ জনের নাম উল্লেখ করে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন