শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে অবৈধ দোকানঘর উচ্ছেদ
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে অবৈধ দোকানঘর উচ্ছেদ
মঙ্গলবার ● ২৪ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে অবৈধ দোকানঘর উচ্ছেদ

---

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ::  (১০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১০মিঃ) সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুন বাজারস্থ সবজি বাজার এলাকায় গড়ে উঠা ১২টি অবৈধ দোকানের ৭টি দোকান বহাল রেখে ৫টি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত৷ মঙ্গলবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল হক’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়৷ ডানে-বামে অবৈধ স্থাপনা বহাল রেখে মধ্য থেকে ৫টি দোকান কোঠা নোটিশ ছাড়া উচ্ছেদ করার প্রতিবাদে বুধবার বিকেলে মানববন্ধন আহবান করেছেন উচ্ছেদকৃত দোকানগুলোর মালিকরা৷ এদিকে প্রভাবশালীদের অবৈধ স্থাপনা বহাল না রেখে, বাসিয়া নদীর তীরে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জোরদাবি জানিয়েছেন সর্বস্থরের এলাকাবাসি৷
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর পূর্বে নতুন বাজার এলাকার সবজি বাজারের পাশে বাসিয়া নদীর তীরে রাতের আধাঁরে এক সাথে ১২টি অবৈধ দোকান কোঠা নির্মান করা হয়৷ এর কিছু দিন পর নতুন বাজারস্থ মাছ বাজারের পাশে মসজিদের নাম ব্যবহার করে আরেকটি প্রভাবশালী মহল একসনা বন্দোবস্ত এনে পাকা দোকান কোঠা নির্মাণ করেন৷ পরবর্তিতে একসনা বন্দোবস্তের মেয়াদ শেষ হয়ে গেলেও তা আর পুনঃবন্দোবস্ত হয়নি৷ তারপরও স্ব-স্থানে বহাল রয়েছে সেই অবৈধ স্থাপনা৷ আরেকটি অংশে রয়েছে আধাঁপাকা নির্মিত অবৈধ স্থাপনা৷
স্থানীয় মানুষের অভিযোগ, সব অবৈধ স্থাপনা বহাল রেখে মধ্যবর্তি স্থান থেকে ৫টি দোকান কোঠা উচ্ছেদের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী৷ মত্‍স্যজীবিদের পক্ষ থেকে একাধিক বার অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন করলে কোন প্রদক্ষেপ প্রশাসন নেয়নি বলেও অভিযোগ রয়েছে৷ এদিকে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের দাবিকৃত ৪ লাখ টাকা পরিশোধ না করার কারণে ডানে-বামে অবৈধ স্থাপনা রেখে মধ্য থেকে ৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে বলে দাবি করেছেন উচ্ছেদকৃত দোকান কোঠার মালিকগণ৷
উচ্ছেদকৃত দোকান কোঠার ভূমি লিজ আনার জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন দাবি করে উচ্ছেদকৃত দোকান মালিক জুনাব আলী ও ময়না মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এখানে আমাদের দোকান রয়েছেন৷ সম্প্রতি কাল বৈশাখী ঝড়ে দোকানগুলোর টিন উড়ে গেছে৷ এগুলো মেরামত করতে গেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও তসিলদার অনিল বাবু আমাদের কাছে ৪ লাখ টাকা দাবি করেন৷ ইতিমধ্যে তসিলদার অনিল সিংহকে দাবিকৃত টাকার মধ্যে ২০ হাজার টাকা দেয়া হয়৷ গত রোববার মোবাইল ফোনে (ময়না মিয়ার) অনিল বাবু বাকি ৩ লাখ ৮০ হাজার টাকা দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন৷ দাবিকৃত ওই টাকা না দেওয়ায় কোনো প্রকার নোটিশ ছাড়াই ডানে-বামে আরও স্থাপনা বহাল রেখে আমাদেরগুলো উচ্ছেদ করা হয়েছে৷
নিজের উপর উত্তাপিত সকল অভিযোগ মিথ্যা দাবি করে তহসিলদার অনিল সিংহ বলেন, তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কারণে আমাদের বিরম্নদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে তারা (জুনাব-ময়না)৷ তাদের কাছ থেকে কোন টাকা নেওয়া হয়নি, এমনকি টাকার জন্য কাউকে কোন ফোন দেওয়া হয়নি৷
টাকা দাবির বিষয়টি সঠিক নয় দাবি করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য দোকান মালিকদের একাধিকবার নোটিশ দেয়া হয়েছে৷ নোটিশ প্রদানের পরও দোকান মালিকরা নদীর তীড় থেকে অবৈধভাবে নির্মিত দোকানগুলো উচ্ছেদ করেন নি৷ ফলে আজ (মঙ্গলবার) কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে৷





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ