শুক্রবার ● ৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের উপর গুলি বর্ষণ
শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের উপর গুলি বর্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি :: (২০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০মিঃ) ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের উপর বোমা হামলা ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে ৷ এসময় নায়েব খন্দকার নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছে ৷ সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী বলে জানা গেছে৷
তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১২.৪৫ টার দিকে৷
স্থানীয়রা জানীয়েছেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেনের ২০-২৫ জন কর্মী-সমর্থক মান্দারীপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী বৈঠক করছিলেন ৷ এসময় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে একটি হাতবোমা ফাটিয়ে পরপর ৪ রাউন্ড গুলি ছোড়ে ৷ সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নায়েব খন্দকার নামের এক কর্মী আহত হয়৷ তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ঝিনাইদহ সদর হাসাপাতালে পাঠানো হয়৷ সে মান্দারীপাড়া গ্রামের মৃত ইয়াজ উদ্দিন খন্দকারের ছেলে৷
ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেনের সাথে কথা বললে তিনি জানান, তার প্রতিপক্ষ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ উপস্থিত থেকেই এ হামলা চালায়৷
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ৷
স্থানীয় রামচন্দ্রপুর ক্যাম্প ইনচার্জ অজয় কুমার কুন্ডু জানান, রাত আনুমানিক ১২.৪৫ টার দিকে কে বা কারা স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়ে একটি হাত বোমা বিস্ফোরণ ঘটায় ও শর্ট গানের গুলি ছোড়ে৷ এসময় এজকন গুলিবিদ্ধ হয়েছে৷ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও বোমা বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে ৷





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই