শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে আওয়ামিলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে আওয়ামিলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
মঙ্গলবার ● ৭ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে আওয়ামিলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

---

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে সোমবার দুপুরে প্রকাশ্যে আলফাজ উদ্দীন (৬৫) নামে এক সাবেক মেম্বরকে কুপিয়ে হত্যা করা হয়েছে ৷ এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন ৷ নিহত আলফাজ উদ্দীন হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত শাহাজ উদ্দীনের ছেলে ৷এদিকে মৃত আলফাজ উদ্দিনের একমাত্র পুত্র ড্যানি আহামেদ বলেন, সোমবার বেলা দুইটার দিকে কের্টের মামলা নিয়ে ২ ভাগিনা ও ৩ ভাতিজা যথাক্রমে হাবিবুর, জাহিদ, সাইদুল, আকরাম ও লিটন আমাদের সাথে কথা কাটাকাটি করে ৷ এক পর্যায়ে তারা ধরালো অস্ত্র নিয়ে চড়াও হয় আমার আব্বা আলফাজ ও আমাদের উপর ৷ তিনি আরো জানান, এ সময় বাধা দিতে গেলে আমাকে সহ আমার আব্বা আলফাজ, চাচা সোলাইমান ও শফিউদ্দীন চাচা সহ আরো তিনজনকে কুপিয়ে জখম করে ৷ আমার আব্বা আলফাজের ঘাড়ে, মাথায়, হাত, পাজোড়ে ধারালো অস্ত্রের কোপ লাগায় তিনি গুরুতর জখম হন পরে প্রচুর পরিমানে রক্ত ক্ষরনের কারনে মৃত্যু হয় ৷
তবে শফিউদ্দিন উথানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে কর্তব্যরত ডা. রেজিনা খাতুন ৷ খোঁজ নিয়ে জানা গেছে শফিউদ্দিন উথান এখনও আশংকা মুক্ত নন ৷

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দীন জানান, সোমবার বেলা দুইটার দিকে জমিজমা নিয়ে আলফাজের ভাগিনাদের সাথে আলফাজ উদ্দীনের কথা কাটাকাটি হয় ৷ এক পর্যায়ে তারা ধরালো অস্ত্র নিয়ে চড়াও হয় আলফাজের উপর ৷ তিনি আরো জানান, এ সময় বাধা দিতে গেলে সোলাইমান, ড্যানি ও শফিউদ্দীন নামে আরো তিনজনকে কুপিয়ে জখম করা হয় ৷ আলফাজের ঘাড়ে, মাথায়, হাতে ধারালো অস্ত্রের কোপ লাগায় তিনি গুরুতর জখম হন ৷
তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিত্‍সক ডা. রেজিনা খাতুন মৃত বলে ঘোষনা করেন ৷ ডা. রেজিনা খাতুন জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে অনেক আগেই আলফাজের মৃত্যু ঘটেছে ৷
আহত অন্যান্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ হাসপাতালে লাশ নিয়ে স্বজনদের আহাজারী করতে দেখা গেছে ৷ হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন আরো জানান, বিস্তারিত জানতে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি ৷ আলফাজের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ৷ হরিণাকুন্ডু থানায় এখনো কোন মামলা হয়নি ৷
তবে মৃত আলফাজের ছেলে এক মাত্র ছেলে ড্যানি আহমেদ সুস্থ হলেই মামলা করা হবে বলে জানিয়েছেন আলফাজের মেয়ের জামাই মো.সালাম ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)