শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় চুরির দায়ে শিক্ষক রবিউল আটক
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় চুরির দায়ে শিক্ষক রবিউল আটক
মঙ্গলবার ● ৭ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় চুরির দায়ে শিক্ষক রবিউল আটক

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মিঃ) পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় চুরির দায়ে গোমতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (সপ্রাবি) প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ৷

জানা গেছে,পবিত্র রমজান উপলক্ষে সরকারী ভাবে স্কুল বন্ধ থাকলেও ৭ জুন মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির কাউকে না জানিয়ে চুপি চুপি প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম ট্রাকে বোঝাই করেন বিদ্যালয়ের পুরাতন ভবনের মালামাল ৷
বিষয়টি টের পেলে বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকাবাসী তাকে চুরিকৃত মালামাল আর মালবাহী গাড়ীসহ হাতে নাতে আটক করে ৷ আটককৃত গাড়ী নং - রাঙামাটি-ড-০২-০০১৬ ৷ সকাল  সাড়ে ৮টার দিয়ে মালামালসহ মো. রবিউল ইসলাম (মাষ্টার) কে আটক করলেও দুপুর ১২টার পর্যন্ত তাকে আইনের হাতে তুলে দেননি বিদ্যালয় পরিচালনা কমিটি ৷
এ নিয়ে স্থানীয় এলকাবাসীদের মাঝে চলছে নানা গুঞ্জন ৷ কেউ কেউ শঙ্কা প্রকাশ করে বলেন, প্রভাবশালী ও চতুর এই শিক্ষকের বিচার যদি দ্রুত সময়ের মধ্যে করা না হয় তাহলে প্রশাসনকে ম্যানেজ করে সে আবার অন্যায় কার্যক্রম চালিয়ে গেলেও তাতে এলাকাবাসীর কিছুই করার থাকবে না ৷
স্থানীয়রা জানান, এই স্কুলে জাতীয় দিবসগুলোতে পতাকা উত্তোলোন করা হয়না ঠিকমতো ৷ যদিও কোন কোন সময় উত্তোলোন করা হয়,তা ২/৩দিনেও নামানো হয় না ৷ প্রধান শিক্ষকের অবহেলার কারণে বিদ্যালয়টিতে পড়াশোনা চলেনা ঠিক মতো, সহকারী শিক্ষিকারা নিজেদের মাথার উকুন বাছাই করান ছাত্রীদের দিয়ে, প্রশংসাপত্র নিতে প্রতিটি ছাত্র/ছাত্রীদের কাছ থেকে ২/৩ শত টাকা আবার অনেকের কাছে ৩ থেকে ৫ শত টাকা পর্যন্ত আদায় করেন অবৈধভাবে ৷ মাসে ২/৩ দিন ছাড়া বাকী দিন হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েই অফিসিয়াল কাজের নামে ব্যক্তিগত কাজেই তিনি বেশীর ভাগ সময় মাটিরাঙ্গা যাতায়াত করেন ৷ নিলামের মালামাল নির্দিষ্ট সময়ের মধ্যে একবার নিয়ে গেছে নিলাম প্রাপ্তরা ৷ যদি নিলামের মালামাল হতো তাহলে বন্ধের দিনে কেন ? পরিচালনা কমিটিকে না জানিয়ে কেন ? নিলাম বিজ্ঞপ্তির তারিখের সাথে দেখানো মালপত্রের অমিল কেন ? কাগজপত্রে ৯ মাসের মতো সময়ের গরমিল রয়েছে বলে তাত্‍ক্ষনিক বৈঠকে প্রতিমাণ হয় ৷ এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারকে অভিযোগ দিবো বললে, রবিউল ইসলাম বলেন, এই রকম শিক্ষা অফিসার আমার পকেটে থাকে ৷
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. এনামুল হক আলীম জানান, বিষয়টি ইতিমধ্যে আমি উপজেলা ভারপ্রাপ্ত প্রাইমারী শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথকে জানিয়েছি ৷ তার পরামর্শ নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো ৷
মালামাল নেয়ার বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথ জানেন রবিউল ইসলাম এমন দাবী করলেও এ বিষয়টি একেবারেই জানেন না বলে সাফ জানালেন উপজেলা শিক্ষা অফিসার মুঠোফোনে এই প্রতিনিধিকে ৷ তিনি বলেন, নিলামে সর্বোচ্চ দরদাতা নিয়মানুযায়ী ১৫ দিনের মধ্যে নিলামকৃত মালামাল উক্ত এলাকার থেকে সরিয়ে নিতে হবে অবশ্যই ৷ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না নেয় তা পুনরায় স্কুলের সম্পত্তি নিসেবে বিবেচিত হয়ে পুনরায় নিলামে উঠবে ৷
এ দিকে বিষয়টি জানার পর পর শিক্ষক সমিতির নেতৃবৃন্দ স্কুল এলাকা পরিদর্শন ও অভিযুক্ত শিক্ষকের সাথে স্বাক্ষাত করার খবর পাওয়া গেছে ৷
এ দিকে চুরির দায়ে অভিযুক্ত  শিক্ষক মো. রবিউল ইসলাম জানান, আমি নির্দোষ ৷ প্রশাসনিক নিয়ম মেনেই আমি নিলামের মালামাল হস্তান্তর করছিলাম ৷ উপস্থিত জনতার সামনে তাকে আটকের বিষয়টি তিনি প্রশাসনকে অবহিত করেছেন কিনা জানতে চাইলে তিনি সনত্মোষ জনক উত্তর না দিয়ে সংবাদ কর্মীকে অফিসের ভিতরে নিয়ে একা একা কথা বলতে অনুরোধ জানান ৷ এ সময় উত্তেজিত জনতা নানা অভিযোগ করতে থাকেন ৷
এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় অভিযুক্ত রবিউল ইসলাম মাষ্টারকে সোপর্দ্দ করার খবর জানা যায়নি ৷





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ