শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রধান শিক্ষক রবিউলের স্বীকারোক্তি : অতঃপর মুচলেকা দিয়ে মুক্ত
প্রথম পাতা » অপরাধ » প্রধান শিক্ষক রবিউলের স্বীকারোক্তি : অতঃপর মুচলেকা দিয়ে মুক্ত
শনিবার ● ১১ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধান শিক্ষক রবিউলের স্বীকারোক্তি : অতঃপর মুচলেকা দিয়ে মুক্ত

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪০মিঃ) মাটিরাঙ্গা গোমতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (সপ্রাবি) প্রধান শিক্ষক মো. রবিউল আলমকে বিদ্যালয়ের পুরাতন ভবনের মালামাল চুরি করে পাচারের সময় জনতা কর্তৃক আটকের বিষয়টি প্রমাণিত সত্য ৷
কেননা ঘটনার দিন বিকালে মাটিরাঙ্গা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. এরশাদ আলী ও সাধারন সম্পাদক কীর্তি ভূষণ ত্রিপুরা-শিক্ষক রবিউল(চোর)এর বিষয়টি হস্তক্ষেপ করলে রবিউল উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের সামনে নিজেকে দোষি তথা সরকারী সম্পদ চুরি ও বিক্রয়ের উদ্দেশ্যে পাচারের বিষয়টি স্বীকার করেন এবং নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা ভিক্ষা চান৷ এ সময় রবিউলের সাথে সাথে শিক্ষক প্রতিনিধিরাও তাকে এ বারের মতো ক্ষমা করার অনুরোধ জানান উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের কাছে৷
এ বিষয়ে জনতার পক্ষে মো. শাহজাহান মেম্বার জানান,শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদকসহ শিক্ষক প্রতিনিধিরা অনুরোধ জানালে রবিউলের চাকরি ও সন্তানাদির ব্যাপারে মানবিক দৃষ্টিকোনে বিবেচনার বিষয়টি উঠে আসে৷ এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ পুনরায় এই ধরণের কাজ না করার শর্তে একটি মুচলেকা বা অঙ্গিকার নামার প্রদানের প্রস্তাব করলে রবিউল (চোর) সম্মত হয়৷ অঙ্গিকার নামা সম্পাদিত হওয়ার মধ্যদিয়ে তাকে আটককৃত অবস্থা থেকে মুক্তি দেয়া হয়৷
এ দিকে বিষয়টি নিয়ে তিক্ততা প্রকাশ করে জনতা অভিযোগ করেন,খাগড়াছড়ি জেলার চলমান শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ? তারা জানতে চায়, শিক্ষক কোন অপরাধের সাথে সম্পৃক্ত হলে তা বিচারের আওতায় আনতে সর্বপ্রথম কাকে জানানো প্রয়োজন ? শিক্ষক সংক্রান্ত যে কোন অভিযোগ জানার পর দ্রুত ব্যবস্থা নেয়া হয়না কেন ? তারা আরও বলেন,মাটিরাঙ্গার শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথ কি কি ধরনের দায়িত্ব পালন করতে সামর্থ্য রাখেন ? তিনি কি আদৌ কোন শিক্ষকের অভিযোগ নিয়ে কাজ করার এখতিয়ার রাখেন কিনা ? যদি রাখেন তাহলে এ বিষয়ে তিনি দায়িত্ব এড়িয়ে গেছেন কিনা জানতে চান ? কেন বললেন এই বিষয়ে আমার কিছু করার নাই আপনারা যা খুশি তা করেন ? তাহলে কি আমরা ভাববো রবিউলের হাত শিক্ষা অফিস অথবা অফিসারের চেয়েও লম্বা ৷
অন্যদিকে, মুচলেকা দিয়ে মুক্তির পর খাগড়াছড়ির প্রকাশিত একটি অনলাইনে প্রকাশিত প্রতিবাদে রবিউলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন, গোমতির স্থানীয় জনতা ৷ তিনি চুরির দায়ে জনতার হাতে আটকের বিষয়টি সত্য উল্লেখ করে তারা রবিউলের দেয়া মুচলেকার একটি কপি এই প্রতিনিধিকে সরবরাহ করেন৷ তাছাড়া তিনি স্থানীয় এলাকাবাসীকে কু-চক্রি মহল আখ্যায়িত করেছেন এবং সত্য ঘটনাকে পরিকল্পিত ঘটনা বলে মিথ্যা বক্তব্য প্রদান করেছেন যা কাম্য নয়৷
এ দিকে মো. তাজুল ইসলাম-ড্যান্টিষ্ট মাটিরাঙ্গা ও (পুরাতন ভবনের মালামাল ক্রয়ের নতুন ক্রেতা ) জানান, তিনি মো. রবিউল আলমের কাছ থেকেই ৪০ হাজার টাকা দিয়ে মালামালগুলি কেনেছেন ৷ অথচ নিলামের মূল গ্রহিতা ”মেসার্স জাহাঙ্গীর আয়রন মার্ট, চট্টগ্রাম” ৷ মালামালের নতুন ক্রেতা মো. তাজুল ইসলাম বলেন মেসার্স জাহাঙ্গীর আয়রণ মার্ট,চট্টগ্রামকে তিনি চেনেন না৷
স্থানীয়দের দাবী প্রায় ৯ মাস পূর্বে নিলামকৃত মালামাল নিলাম প্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে গেছে ৷ এখন রবিউল যা মাটিরাঙ্গা ড্যান্টিষ্ট তাজুল ইসলামের কাছে বিক্রি করেছেন তা স্কুলের নিজস্ব সম্পত্তি ৷
এ বিষয়ে গোমতি সপ্রাবি পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক আলীম ও গোমতির ইউপি চেয়ারম্যান ফারম্নক হোসেন লিটন জানান,দোষ স্বীকার ও মুচলেকা প্রদান করায় এবারের মতো ৰমা করা হয়েছে শিক্ষক প্রতিনিধিদের মধ্যস্থতায় ৷
প্রকাশ থাকে যে, মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় গত ৩০/০৮/২০১৫ খ্রি: তারিখের স্মারক নং-উশিঅ/মাটি/খাগড়া/১৫/৪১২ মূলে ১২/০৩/২০১৫খ্রি: তারিখে জেলা নিলাম কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে সূত্র: নং- জেপ্রাশি অ/খাগড়া/ ৯০৩/১৬, তারিখ: ০৫/০৮/২০১৫ মূলে প্যাকেজের আওতায় ০৪ (চার) টি বিদ্যালয়ের (বলিচন্দ্র পাড়া সপ্রাবি, হেমেন্দ্র হেডম্যান সপ্রাবি, গোমতি সপ্রাবি ও গড়গড়িয়া সপ্রাবি) মালামাল সমূহ নিজ দায়িত্বে অপসারনের নিমিত্ত ”মেসার্স জাহাঙ্গীর আয়রন মার্ট, চট্টগ্রাম” বরাবর কার্যাদেশ প্রদান করা হয়েছিল৷





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)