সোমবার ● ১৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন
গাজীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৩৩মিঃ) সামপ্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া টার্গেট কিলিং ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ১৩ জুন সোমবার বিকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মানববন্ধন করেছে৷
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এডভোকেট বসন্ত কুমার সরকার৷
বক্তারা বলেন, বর্তমানে আশ্রমের সেবক, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু এবং নিরপরাধ মানুষকে টার্গেট করে নৃশংস কায়দায় হত্যা ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন৷ প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন এডভোকেট নির্মল চন্দ্র মলি্লক, ফেডরিক মুকুল বিশ্বাস, জীবন কুমার মলি্লক, এডভোকেট ঠাকুর দাস মন্ডল, মনোজ কুমার গোশ্বামী, এডভোকেট সুনিল কুমার সরকার, সঞ্জিত মলি্লক বাবু, নীহার রঞ্জন মজুমদার, রতন চন্দ্র সরকার ও বাদল চন্দ্র সরকার প্রমূখ৷ এর আগে ফেডরিক মুকুল বিশ্বাসের নেতৃত্বে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বরা হয়৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা