শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » এ কেমন শক্রুতা
প্রথম পাতা » অপরাধ » এ কেমন শক্রুতা
শুক্রবার ● ১৭ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এ কেমন শক্রুতা

---উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি :: (৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় ভোর ৬.৩৯মিঃ) এ কেমন শক্রুতা ? নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও গ্রামে একটি বাগানে প্রায় ১৩শ’টি গাছের চারা অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা কেটে ফেলার ঘটনা ঘটেছে ৷ ১৫ জুন গত বুধবার গভীর রাতে আইনগাঁও কাজির টিলায় এ ঘটনাটি ঘটে৷ এতে আনুমানিক ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ মালিক দুলু মিয়া ৷

সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের গাড়ী চালক দুলু মিয়া অনেক আগে থেকেই বাগানে গাচের চারা রোপণের পরিকল্পনা করেন ৷ এর জন্য প্রায় মাসকানেক পূর্বে তিনি একই ইউনিয়নের পাশ্ববর্তী গ্রাম আইনগাঁও গ্রামের আওয়াল মিয়ার কাছ থেকে আইনগাঁও কাজির টিলায় ৫৩ শতক জায়গা ক্রয় করেন ৷ এর পর তিনি কাজির টিলায় আকাশিসহ বিভিন্ন প্রজাতির ২ হাজার ৪৭টি গাছের চারা রোপণ করেন ৷ এর মধ্যে গত বুধবার রাতের কোন এক সময় কে বা কারা প্রায় ১৩ শ’টি গাছের চারা কর্তন করে পালিয়ে যায় ৷
গাছের চারার মালিক দুলু মিয়া জানান, উক্ত বাগানের জায়গা ক্রয় করার পর গাছের চারা রোপণের সময় শ্রমিকদের হুমকি দেয় ওই গ্রামের দুলালগংরা ৷ এ বিষটি স্থানীয় মুরুবি্বয়ানকে জানানোর পর এক পর্যায়ে সমাধান হয় ৷ দুলু মিয়ার দাবী ওই সময়ের হুমকিদারাই তার বাগানের গাছের চারা কর্তন করেছে ৷ তিনি বলেন, ‘বড় আশা করে গাছের চারা রোপণ করেছিলাম, আর কিছু দিন পরে চারা গুলো বড় হয়ে যেত ৷ কয়েক বছর পরেই অনেক মূল্যে বিক্রি করতে পারতাম৷ কিন্তু দুষ্কৃতকারীরা আমার এই স্বপ্ন পূরন করতে দিলনা ৷’ গাচের চারা কর্তনের ঘটনায় দুলু মিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন ৷ এ ব্যাপারে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের করা হয়েছে ।





আর্কাইভ