শুক্রবার ● ১৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে রিভলবারসহ সন্ত্রাসী গ্রেফতার
গাজীপুরে রিভলবারসহ সন্ত্রাসী গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় ভোর ৬.৫৩মিঃ) গাজীপুরে একটি রিভলবারসহ মোঃ সাবি্বর হোসেন সজীব (২৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা৷ সজীব গাজীপুর মহানগরীর ভাওরাইদ এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে৷
১৬ জুন বৃহস্পতিবার সকালে র্যাব আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, উক্ত সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ীর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় জয়দেবপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷ গোপন সূত্রে র্যাব জানতে পারে, জয়দেবপুর থানাধীন হাতিয়াব দক্ষিণপাড়ার মোঃ আক্তার হোসেনের (৩০) বাড়িতে অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে৷
এ সংবাদের ভিত্তিতে তাত্ক্ষণিকভাবে দলটি অভিযান চালিয়ে সন্ত্রাসী মোঃ সাবি্বর হোসেন সজীবকে একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করে৷ র্যাবের উপস্থিতি টের পেয়ে তার অপর সহযোগী সাহাজ উদ্দিন ওরফে সাহা (৪০) ও মোঃ আক্তার হোসেন পালিয়ে যায়৷
গ্রেফতার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায়, উক্ত অস্ত্র দিয়ে জয়দেবপুরসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কার্যক্রম চালাত৷
উল্লেখ্য, মোঃ সাবি্বর হোসেন সজীব গত ফেব্রুয়ারি মাসে ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল৷ ওই মামলায় তিনি জামিনে আছেন৷





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ