শনিবার ● ১৮ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পিসিজেএসএস এর ডাকা ১৯, ২০ ও ২১ জুন অবরোধ কর্মসূচি প্রত্যাহার
পিসিজেএসএস এর ডাকা ১৯, ২০ ও ২১ জুন অবরোধ কর্মসূচি প্রত্যাহার


ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস- সন্তু লারমা) এর রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে ঘোষিত ১৯, ২০ ও ২১ জুন তিনদিন ব্যাপী সকল সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে দলটি । ১৭ জুন শুক্রবার রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর পক্ষ থেকে অনলাইন গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস- সন্তু লারমা) এর রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলোৎপল খীসার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জুন অনুষ্ঠিত রাঙামাটি জেলাধীন বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনের ফলাফল বাতিল ও পুনঃ নির্বাচনের দাবি এবং রিট পিটিশন মূলে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত তদন্ত কমিটি সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের কার্যক্রম শুরু করতে যাচ্ছে ।

নির্বাচন কমিশনের তদন্ত কমিটি কর্তৃক তদন্ত কাজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ( পিসিজেএসএস) রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে ঘোষিত আগামী ১৯, ২০ ও ২১ জুন তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ৬টা হতে ৫টা পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলায় সকল সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচী প্রত্যাহার করা গেল।





বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত