শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ জুন ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » এবার ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটি : বোনাস নতুন বেতন কাঠামোতে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » এবার ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটি : বোনাস নতুন বেতন কাঠামোতে
শুক্রবার ● ১৭ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটি : বোনাস নতুন বেতন কাঠামোতে

---

ঢাকা প্রতিনিধি :: (৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৪৯মিঃ) ঈদুল ফিতরের বোনাস নতুন বেতন কাঠামোতেই পাবেন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। চলতি জুন মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তাঁদের ঈদ বোনাস হিসেবে যুক্ত হচ্ছে। বোনাসের এই অর্থ ১ জুলাইয়ের আগেও উত্তোলন করা যাবে। অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগের সহকারী সচিব মো. সামীম আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় বুধবার বলা হয়েছে, ‘পবিত্র ঈদুল ফিতর, ২০১৬-এর উৎসব ভাতা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী জুন ২০১৬ মাসের মূল বেতনের ভিত্তিতে প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ ভাতা ১ জুলাই, ২০১৬-এর আগেও উত্তোলনযোগ্য।’

বিদ্যমান উৎসব ভাতা ও নতুন বেতন স্কেলের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে আসন্ন ঈদের উৎসব বোনাস কোন কাঠামো অনুযায়ী দেওয়া হবে, তা নিয়ে এক ধরনের দ্বিধায় পড়ে সরকার। এরশাদ সরকারের সময় জারি করা বিধান অনুযায়ী, কোনো চাকরিজীবী তাঁর সর্বশেষ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন। এ হিসাবে চাকরিজীবীদের চলতি জুন মাসের মূল বেতনের সমান অর্থ ঈদ বোনাস হিসেবে পাওয়ার কথা। অন্যদিকে নতুন বেতন কাঠামোর গেজেটে বলা হয়েছে, এ কাঠামো অনুযায়ী সব ধরনের বর্ধিত ভাতা কার্যকর করা হবে ১ জুলাই থেকে। সে মোতাবেক, জুলাই মাসে অনুষ্ঠেয় ঈদুল ফিতরের বোনাস পুরনো বেতন কাঠামো অনুযায়ী হওয়ার কথা।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, চাঁদ দেখা-সাপেক্ষে আগামী ৬ জুলাই ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অন্তত দুই-তিন সপ্তাহ আগেই ঈদের বোনাস পরিশোধ করতে হয়। এ অবস্থায় পুরনো বেতন কাঠামোতে বোনাস দেওয়া হলে চাকরিজীবীদের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা দিত। এ বিষয়টি বিবেচনা করে সরকার নতুন কাঠামো অনুযায়ী ঈদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত সিদ্ধান্ত গত মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুমোদন করার পর বুধবার নির্দেশনা জারি করা হয়েছে। নতুন বেতন অনুযায়ী সব ধরনের বর্ধিত ভাতা আগামী ১ জুলাই থেকে কার্যকর হলেও ঈদ বোনাস এর আগেই তুলতে পারবেন চাকরিজীবীরা। এটি নিয়ে আর কোনো জটিলতা নেই বলে জানা গেছে ।

 ---

এদিকে সরকারি কর্মচারী-কর্মকর্তারা আলাপকালে জানিয়েছেন, ঈদের পর বেশ আর্থিক স্বস্তিতে থাকবেন তাঁরা। ১ জুলাই থেকেই বর্ধিত বাসাভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতাসহ সব ধরনের ভাতা পেতে যাচ্ছেন তাঁরা। এত দিন আগের কাঠামোতে যে পরিমাণ ভাতা পেতেন, নতুন কাঠামোয় তাঁর দ্বিগুণেরও বেশি ভাতা পাবেন। শতভাগ বেতন বৃদ্ধির পর এক শ ভাগের বেশি ভাতা যোগ হলে বেশ স্বস্তিতে সংসারের ব্যয় নির্বাহ করা যাবে। এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশ। ঈদে সরকারি ছুটির সঙ্গে আগে ও পরের দুই দিন করে সাপ্তাহিক ছুটি এবং অঘোষিত ছুটি সব মিলিয়ে মোট নয় দিনের ছুটি কাটানোর সুযোগ থাকছে। এবার ৬ জুলাই (বুধবার) সম্ভাব্য ঈদুল ফিতর ধরে ৫ থেকে ৭ জুলাই তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ঈদের সরকারি ছুটি থাকবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। এছাড়াও রোববার (৩ জুলাই) শবে কদরের ছুটি রয়েছে। এর পরে সোমবার (৪ জুলাই) একদিন অফিস রয়েছে। ফলে ওইদিন অফিসে এক রকম অঘোষিত ছুটি থাকবে। সে হিসেবে ছুটি শুরু হবে ১ জুলাই (শুক্রবার) থেকে ৯ জুলাই (শনিবার) পর্যন্ত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শেয়ারবাজার ১ থেকে ৯ জুলাই টানা নয় দিন বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। বিষয়টি আগামী রোববার (১৯ জুলাই) চূড়ান্ত হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে। এছাড়াও ব্যাংক, বীমা ও অফিস-আদালতের কর্মকর্তা ও কর্মচারীরাও ৪ জুলাই বন্ধ নিয়ে টানা নয় দিন ছুটির পরিকল্পনা করছেন বলে জানা গেছে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)