শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বালাগঞ্জে একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী ও ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » বালাগঞ্জে একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী ও ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
রবিবার ● ১৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বালাগঞ্জে একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী ও ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

---

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: (৫ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৪মিঃ) ‘একটি বাড়ী একটি খামার’ (এবাএখা) প্রকল্পের বালাগঞ্জ উপজেলা সমন্বয়কারী (ইউসিও) তানজিল মাহমুদ চৌধুরী এবং ফিল্ড সুপারভাইজার হাসান আহমদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে ৷ প্রকল্পের বালাগঞ্জ অফিসের সাবেক (সদ্য অন্যত্র বদলী হওয়া) কম্পিউটার অপারেটর-কাম হিসাব সহকারী মো: আব্দুল কাইয়ুম ১০মে উপজেলা সমন্বয়কারী ও ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির ১৬টি কারন উল্লেখ করে ঢাকা প্রধান কার্যালয়ে একখানা লিখিত অভিযোগ প্রেরন করেন ৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) আকবর হোসেন স্বাৰরিত ১৫ জুন অফিস স্মারকমূলে একটি চিঠি ইস্যু করলে ১৬ জুন প্রকল্পের নিজস্ব ওয়েব সাইটে তা প্রকাশিত হয় ৷ ওয়েব সাইটে প্রকাশিত চিঠিতে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে৷ এদিকে অভিযুক্ত উপজেলা সমন্বয়কারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলামকে আর্থিক বিনিময়ের মাধ্যমে ম্যানেজ করেছেন বলেও জানা গেছে৷ ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিঠি পাওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করলেও অভিযোগের নিরপেক্ষ তদন্ত কিংবা প্রতিবেদন দেয়া থেকে তিনি বিরত রয়েছেন বলে অভিযোগ উটেছে ৷ উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত উপজেলা সমন্বয়কারী নিজেকে নির্দোষ প্রমান করার জন্য তার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত প্রতিবেদন তিনি নিজেই প্রস্তুত করছেন বলে বিশ্বস্থ সুত্র গুলো নিশ্চিত করেছে৷ লিখিত অভিযোগ বিবরণে জানা গেছে, উপজেলা সমন্বয়কারীর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ গুলো হচ্ছে, ঊর্ধতন কতৃপক্ষের অনুমোদন ছাড়া রিন বিতরন ও সঞ্চয় উত্তোলন, ক্যাশ রেজিষ্টারে স্বাক্ষর না করা, সদস্যদের টাকা অনাদায়ী থাকাবস্থায় তাদের নামে টাকা পোস্টিং দেখানো, সদস্যদের মধ্যে ৩ দিনের বিষয় ভিত্তিক প্রশিক্ষন ১ দিন করিয়ে প্রশিক্ষনের টাকা আত্মসাত্‍, সমিতির টাকা গ্রহন করার পর রশিদ বইয়ে তা বাকী দেখানো ও সমিতির প্রকৃত হিসাবের সাথে অনলাইন হিসাবের বিস্তর গরমিল রাখা হয়েছে ৷ তাছাড়া নিয়মিত ফিল্ডে যাওয়ার নির্দেশ থাকলেও উপজেলা সমন্বয়কারী ও ফিল্ড সুপারভাইজার হাসান ফিল্ডে পরিদর্শনে না গিয়ে অফিসে বসে পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন বলে নাম প্রকাশ না করার শর্তে মাঠ সহকারীরা অভিযোগ করেছেন ৷ এমনকী শ্রেষ্ট মাঠ সহকারী, শ্রেষ্ট সভাপতি ও ম্যানেজার মনোনীত করতে উপজেলা সমন্বয়কারী ও ফিল্ড সুপারভাইজার হাসান অনিয়ম ও স্বজনপ্রীতি করেছেন বলেও অভিযোগে প্রকাশ ৷ অপর দিকে প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রসূত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পটি এখন পল্লী সঞ্চয় ব্যাংকে রূপান্তরীত হতে চলেছে ৷ কিন্তু প্রকল্পের বালাগঞ্জ উপজেলা সমন্বয়কারী ও ফিল্ড সুপারভাইজার হাসানের অনিয়ম-দুর্নীতির কারনে তা বাধাগ্রস্থ হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ কয়েক মাস পুর্বে প্রকল্পের অভ্যনত্মরীন নিরীক্ষনের সময় বালাগঞ্জ অফিসে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকার ঘাটতি দেখা দেয়৷ ব্যাংক এশিয়ার প্রদত্ত ১ থেকে ৪০নং রশিদ বই নিরীক্ষন করে দেখা গেছে-উপজেলা সমন্বয়কারী, ফিল্ড সুপারভাইজার হাসান ও বালাগঞ্জ সদর ইউনিয়নের দায়িত্বে থাকা একজন মাঠ সহকারী ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্যাশ গ্রহন করেছেন ৷ কিন্তু তাদের হাতে গ্রহন করা এই টাকার কোন হাদিস আজও মিলেনি ৷ পরতর্তীতে উপজেলা সমন্বয়কারী হিসেবের গরমিল থাকা টাকাগুলো ভাগ-ভাটোয়ারা করে নেয়ার জন্য সাবেক কম্পিউটার অপারেটারকে প্রস্তাব দিলেও কম্পিউটার অপারেটার আব্দুল কাইয়ুম তাতে সাড়া দেননী ৷ এতে উপজেলা সমন্বয়কারী ক্ষিপ্ত হয়ে ফিল্ড সুপার ভাইজার হাসানকে দিয়ে কম্পিউটার অপারেটরকে শাস্তিমুলক বদলীর ভয় দেখিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে ৷ হিসেবে বেমিল থাকা টাকার কিছু অংশ পরবর্তীতে মত্‍স প্রশিক্ষনের টাকা থেকে এনে পুরন করা হয় বলে জানা গেছে ৷ ৩ দিনের মত্‍স প্রশিক্ষনের কথা থাকলেও ১দিনের মধ্যে প্রশিৰন শেষ করা হয় বলে প্রশিক্ষনার্থীদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে ৷ প্রশিক্ষন শেষে কম্পিউটার অপারেটরকে ভূয়া বিল-ভাউচার তৈরী করার নির্দেশ দেয়া হয়৷ কিন্তু তাতে অপারগতা প্রকাশ করলে উপজেলা সমন্বয়কারী ও ফিল্ড সুপার ভাইজার হাসান কম্পিউটার অপারেটরকে নানা ভাবে হুমকী-ধামকী দেন৷ পরবর্তীতে উপজেলা সমন্বয়কারী কম্পিউটার অপারেটরকে কুতুবদিয়া উপজেলায় শাস্তিমুলক বদলী করিয়েছেন বলে কম্পিউটার অপারেটর আব্দুল কাইয়ুম অভিযোগ করেছেন৷ তাছাড়া ছাত্র শিবিরের সাবেক ক্যাডার ও পিতা-মাতার ত্যাজ্য সন্তান ফিল্ড সুপারভাইজার হাসান আহমদ খুবই চতুর প্রকৃতির লোক ৷ তার পরামর্শেই পরিচালিত হন উপজেলা সমন্বয়কারী ৷ সাবেক উপজেলা সমন্বয়কারীকেও তিনি হাত করে নিয়েছিলেন ৷ যার ফলে সাবেক উপজেলা সমন্বয়কারী বালাগঞ্জ থেকে বদলী হয়ে যাওয়ার সময় ফিল্ড সুপারভাইজার হাসান আহমদকে উপজেলা সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করে যান ৷ এই সুবাদে হাসান তত্‍কালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভুমি কর্মকর্তাকে সে আয়ত্বে রেখে বেপরুয়া ভাবে লাগামহীন অনিয়ম দুর্নীতিতে লিপ্ত থাকেন ৷ হাসান উপজেলা সমন্বয়কারীর দায়িত্বে থাকাকালীন সময়ে বড় অঙ্কের টাকার বিনিময়ে বোয়ালজুড় ইউনিয়নের একটি সমিতিতে কয়েক লক্ষ টাকা রিন দেন, কিন্তু হলেও এখনো তা আদায় হয়নী ৷ বর্তমান উপজেলা সমন্বয়কারী যোগদান করার পর হাসান তাকেও ম্যানেজ করে নিয়ে এসিআর ও শকোজ লেটার প্রস্তুতের কতৃত্ব নিয়ে নেন ৷ অফিসে দায়িত্বরত মহিলা মাঠ সহকারীরা সহ সমিতির মহিলা ম্যানেজার ও মহিলা সদস্যরা অফিসে আসলে ফিল্ড সুপারভাইজার হাসান তাদেরকে প্রায়ই কু-প্রস্তাব দেন বলে বিস্তর অভিযোগ রয়েছে ৷ এসিআর ও শোকজের ভয়ে মাঠ সহকারীর হাসানের বিরুদ্ধে মুখ খুলছেন বলে নাম প্রকাশ না শর্তে মাঠ সহকারীরা জানিয়েছেন ৷ বেশ কয়েকটি সমিতির সভাপতি ম্যানেজার ও একাধিক সদস্যরা অভিযোগ করে বলেন-মাঠ সহকারীরা দিন-রাত পরিশ্রম করেন কিন্তু রিন আনার জন্য অফিসে গেলে উপজেলা সমন্বয়কারী ও ফিল্ড সুপারভাইজার হাসান আহমদ আমাদেরকে অযথা হয়রানী করেন৷ তবে-উপজেলা সমন্বয়কারী তানজিল মাহমুদ চৌধুরী ও ফিল্ড সুপারভাইজার হাসান আহমদ উল্লেখিত অভিযোগ গুলো অস্বীকার বলেন-এটি আর্থিক লেনদেন সংক্রান্ত অফিস, আর স্বচ্ছ ভাবে অফিস চালাতে গেলে সমালোচনা হতেই পারে ৷ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম বলেন, এখানে আমি আসার বেশী দিন হয়নী, তাই বিগত দিনের অনেক বিষয়ই আমার অজানা ৷





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ