বুধবার ● ২৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে অপরিকল্পিত একটি গরুর খামার দুষিত হচ্ছে পরিবেশ
বিশ্বনাথে অপরিকল্পিত একটি গরুর খামার দুষিত হচ্ছে পরিবেশ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: অপরিকল্পিতভাবে একটি গরুর খামার গড়ে উঠায় বিপাকে পড়েছেন বিশ্বনাথের একটি গ্রাম ৷ পরিকল্পিতভাবে খামার না করায় এলাকার পরিবেশ দুষিত হচ্ছে৷ এ ব্যাপারে গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর বরাবরে অভিযোগ করেছেন কারিকোনা গ্রামের আকলিছ আলী৷
অভিযোগে প্রকাশ : কারিকোনা গ্রামের মদরিছ আলীর পুত্র ইলিয়াছ আলী প্রবাসীর ভাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন৷ সেই সুবাদে ইলিয়াছ আলী প্রায় এক মাস পূর্বে ২০টি গরু নিয়ে গড়ে তুলেন অপরিপল্পিত একটি গরুর খামার৷ খামারের পরিত্যক্ত বর্জ বাড়িতে রেখে মারাত্বকভাবে এলাকার পরিবেশ বিনষ্ট করে আসছেন৷ আকলিছ আলীর চাচাত ভাই যুক্তরাজ্য প্রবাসী ভাইদের জমি বিনষ্ট করে আসছেন ইলিয়াছ আলী৷ যার ফলে বাড়ির নবজাতক শিশুসহ পাশ্ববর্তি বাড়ির অন্যান্য শিশুসহ মারাত্বকভাবে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন৷ বিষয়টি গ্রামের পঞ্চায়েত এর কাছে অভিযোগ করলে পঞ্চায়েত উভয় পৰকে নিয়ে বসেন৷ বসত বাড়িতে গরম্নর খামার করায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করে বলেন, দ্রুত খামারের পরিবেশ সৃষ্টি এবং যৌথ পুকুরে গরু গোসল করার ব্যাপারে নিষেধ করা হয়৷ কিন্তু ইলিয়াস আলী পঞ্চায়েতের কথা অমান্য করে নিজ ও আশপাশ বাড়ির অব্যাহতভাবে পরিবেশ নষ্ট করে যাচ্ছেন৷ আকলিছ আলী সরেজমিনে অভিযোগটি তদন্ত করে গরুর খামার বন্ধ করে পরিবেশ রক্ষা করার জোরদাবী জানিয়েছেন৷





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই