শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
বুধবার ● ২৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

---মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ৷

২৮ জুন মঙ্গলবার সকালে গাজীপুরের মীরের বাজার এলাকার ধীরাশ্রম সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷

আটককৃতরা হলো- কঙ্বাজার জেলার টেকনাফ থানার কোনাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে আমির হোসেন (২৭) ও যশোরের শার্শা থানার কেরালখালী গ্রামের মোঃ সায়েদ আলীর ছেলে মোঃ লিটন হোসেন (২৯), তার ছোট ভাই টিটিন (২৩)৷

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিক সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গাজীপুরের মীরের বাজার এলাকার ধীরাশ্রম সড়কে অভিযান চালিয়ে পান বোঝাই একটি পিকআপ থেকে প্লাস্টিক কাগজে মোড়ানো ১০টি প্যাকেট থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়৷

তিনি জানান, ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা ইয়াবার এ বিশাল চালানটি গাজীপুরে নিয়ে আসছিল৷ কিন্তু গাজীপুর পুলিশের বিশেষ নজরদারি ও তত্‍পরতার কারণে এ বিপুল পরিমাণ ইয়াবার চালান আটক করতে সক্ষম হয়৷

গ্রেফতার আসামি আমির হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, চট্টগ্রাম থেকে পণ্যবাহী একটি ট্রাকের মধ্যে পান ভর্তি একটি খাঁচায় ওই ইয়াবার প্যাকেটগুলো বিশেষ কায়দায় রক্ষিত ছিল৷ গাজীপুর ভোগড়া বাইপাস মোড়ে এগুলো নামানোর পর একটি ছোট পিকআপযোগে ওই পানের খাঁচাটি নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে৷ ইয়াবাগুলো বিশেষ কায়দায় নীল রংয়ের প্যাকেটের ভেতর ছিল৷

জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস ছালাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের মীরেরবাজার এলাকায় ধীরাশ্রম-মীরেরবাজার সড়কে পান বোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৮-৫৮৯৬) থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়৷

এ সময় পিকআপে থাকা তিনজনকে আটক করা হয়েছে৷ ইয়াবাগুলো কঙ্বাজার থেকে গাজীপুরের জন্য আনা হয়েছিল বলে জানান ওই এএসআই৷

এদিকে, গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মমিনুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গাজীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ ১১ জনকে আটক করেছে৷

এর মধ্যে গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিল, পূবাইল এলাকা থেকে একশ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়৷ গাজীপুর গোয়েন্দা পুলিশ রাজেন্দ্রপুর এলাকা থেকে দুই লাখ টাকা মূল্যমানের জাল নোটসহ একজনকে আটক করেছে৷ আটককৃত ফরিদ (৩৫) কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার আত্রাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে৷ এছাড়াও কাপাসিয়া থানা পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ সামছুকে গ্রেফতার করেছে৷ তিনি গাজীপুরের কাপাসিয়া থানার কুশদী গ্রামের মৃত সালামত ওরফে ছেলুর ছেলে৷
এছাড়া এদিন ৩৬২ পিস ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল ও ১০০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়৷

সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ সবুর খান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা উপস্থিত ছিলেন৷





আর্কাইভ