শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত ৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত ৬
বুধবার ● ২৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত ৬

---

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বিশ্বনাথে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় অনত্মত ৬জন আহত হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে ২৮ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামে৷
জানা যায়, গ্রামের আনোয়ার হোসেন (আঙ্গুর মিয়া) ও বেদার উদ্দিন জন্টি গংদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল৷ এনিয়ে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে৷ ঘটনার দিন দুপুরে আঙ্গুর মিয়া তার ছেলে জুয়েল সামাদকে নিয়ে বিরোধপূর্ণ জমিতে রোপনকরা গাছের পরিচর্যা করতে গেলে জন্টি গংরা প্রাণে মারার উদ্দেশ্যে তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে আঙ্গুর মিয়া জানান৷ খবর পেয়ে তার (আঙ্গুর মিয়া) পৰের লোকজন ছুটে এলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়৷ হামলায় আহতরা হলেন আঙ্গুর মিয়া (৬৫), তার ছেলে সাহেল সামাদ (৩০) ও জুয়েল সামাদ (১৬), গ্রামের আবদুল বাছিত (৩৮), শাওন (২০), ফয়সল (২৯)৷ আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এবিষয়ে কথা হলে আনোয়ার হোসেন জানান, আমার মালিকানা জমি দখলে নিতে গ্রামের ভূমিখেকো বেদার উদ্দিন জন্টি ও শিহাব গংরা মরিয়া হয়ে উঠেছে৷ এর আগেও তারা আমি ও আমার পক্ষের লোকদের জড়িয়ে মামলা দেয়৷ জায়গা ছেড়ে দিতে অব্যাহত হুমকীও দেয়৷ ঘটনার দিন জন্টি ও শিহাবের নেতৃত্বে সালেহ, নুনু, দলু, আবদুর রহমানের সংঘবদ্ধ সন্ত্রাসীদল বন্দুক, পিস্তল, রামদা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়৷
অভিযুক্ত জন্টি অভিযোগ অস্বীকার করে বলেন, অন্ত্রসহ আঙ্গুর মিয়া গ্রামের খেলার মাঠ দখলের উদ্দেশ্যে গেলে গ্রামবাসির প্রতিরোধের মুখে বন্দুকসহ অন্যান্য অন্ত্র ফেলে যায়৷
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই জানান, ঘটনার খবর পেয়েছি৷ তবে এনিয়ে কেউ এখনো অভিযোগ করেনি৷





আর্কাইভ