শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পার্বত্য তিন জেলায় প্রতিমাসে ১০ - ১২ কোটি টাকা চাঁদাবাজি করে সন্ত্রাসীরা
প্রথম পাতা » অপরাধ » পার্বত্য তিন জেলায় প্রতিমাসে ১০ - ১২ কোটি টাকা চাঁদাবাজি করে সন্ত্রাসীরা
বুধবার ● ২৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য তিন জেলায় প্রতিমাসে ১০ - ১২ কোটি টাকা চাঁদাবাজি করে সন্ত্রাসীরা

---
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: (১৫ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) রাঙামাটির জনৈক কাঠ ব্যাবসায়ী রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় ১টি সেগুন বাগান ক্রয় করেন। সে ব্যবসায়ী একজন সেনা অফিসারের ভগ্নিপতি সে সুবাদে রাঙামাটি ৩০৫ পতাদিক বিগ্রেডের একজন মেজর এর সাথে কথা বলেন, নাম প্রকাশ না করার শর্তে ব্যবসায়ী জানান নানিয়ারচর উপজেলাটি চাঁদাবাজদের স্বর্গরাজ্য। ইউপিডিএফ এলাকায় হওয়াতে তিনি চাঁদা না দেয়ার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চান, ব্রিগেডের সেই সেনা কর্মকর্তা নানিয়াচর এলাকাটি মহালছড়ি জোনের অধিনে হওয়াতে ব্যবসায়ীকে মুঠোফোনে মহালছড়ি জোন কমান্ডারের সাথে আলাপ করিয়ে দেন। মহালছড়ি জোন কমান্ডার ব্যবসায়ীকে কয়েক দিন পর স্বশরীরে গিয়ে মহলছড়িতে দেখা করতে বলেন, রাঙামাটির সেই ব্যবসায়ী ৩দিন পর মহালছড়ি জোন কমান্ডরের সাথে দেখা করেন। ব্যবসায়ী আরেক সেনা কর্মকর্তার ভগ্নিপতি হওয়ার সুবাদে তাকে ভাল ভাবে আপ্যায়ন করেন এবং মহালছড়ি জোন কমান্ডার ব্যবসায়ীর কাছে জানতে চান তার ক্রয়কৃত সেগুন বাগানের অবস্থান কোথায়, কয়টি সেনা টহল দল লাগবে ইত্যাদি। সে ব্যবসায়ীর কাছে সব কথা শোনার পর মহালছড়ি জোন কমান্ডার ব্যবসায়ীকে বলেন, দেখুন ভাই, আইনশৃংখলা বাহিনী বা সেনাবাহিনী আপনাকে কত দিন আর পাহারা দিয়ে রাখবেন? দেখা যাবে এই সেগুন বাগানের জন্য আপনাকে ৪লক্ষ টাকা সন্ত্রাসীদের কাছে চাঁদা দিতে হবে, জোন কমান্ডার বলেন,তাতে আপনার জীবনের নিরাপত্তা এবং ব্যবসা দু’টাই ভালভাবে চলবে, কিন্তু আজ সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে সন্ত্রাসীদের চাঁদা না দিয়ে আপনি সেগুন বাগানের কাঠ কেটে নিয়ে যাবেন, দেখা যাবে চাঁদাবাজ সন্ত্রাসীরা আপনার বা আপনার পরিবারের সদস্যদের পিছনে লেগে থাকবে সুযোগ পেলে অপহরণ করে ৪লক্ষ টাকার স্থলে ৮-১০ লক্ষ টাকা আপনার কাছ থেকে আদায় করে নিবে এমন কি আপনার জীবণটাও হারাতে হতে পারে। অন্য ১০জনের ন্যায় ব্যবসায়ীরা যে ভাবে সন্ত্রাসীদের টোল বা চাঁদা দিয়ে ব্যবসা করছেন আপনিও সেভাবে সেগুন কাঠের ব্যবসা করুন। জনৈক ব্যবসায়ী বিনয়ের সাথে মহালছড়ি জোন কমান্ডারের কাছে জানতে চান যে, একজন জোন কমান্ডার হয়ে কেন তিনি এধরনের পরামর্শ দিলেন ? তার প্রতি উত্তরে জোন কমান্ডার ব্যবসায়ীকে বলেন, আমার সেনাবাহিনী যখন চাঁদাবাজদের গ্রেফতার করবে, সাথে সাথে সন্ত্রাসীরা বা তাদের নেতৃবৃন্দরা বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে আমার বিরুদ্ধে রাস্তায় নামবে, মিছিল করবে, অবরোধ ডাকবে এবং আমার বিরুদ্ধে সরকারী প্রশাসনের কাছে স্বারকলিপি দেবে। তখন আমার পদোন্নতি আটকে যাবে এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক সমস্যা সৃষ্টি হবে, তখন আমার পক্ষে আপনি (ব্যবসায়ী) বা বাঙ্গালীরা রাস্তায় ব্যানার নিয়ে নামবে না কিংবা আমার সেনাবাহিনীর পক্ষে কেউ কথা বলবে না। এই হচ্ছে পার্বত্য অঞ্চলের টোল আদায় বা চাঁদাবাজদের আসল চেহারা। (নিরাপত্তার স্বার্থে কাঠ ব্যবসায়ীর নাম ও সেনাবাহিনীর কর্মকর্তাদের নাম গোপন রাখা হয়েছে)।
---
পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে চাঁদাবাজদের দৌড়াত্ম্যে অতিষ্ঠ সাধারন মানুষ। একটি পালিত মুরগীর বিক্রয় করার টাকাও বাদ যাচ্ছেনা চাঁদাবাজদের কবল থেকে। এমনই অভিযোগ রয়েছে স্থানীয় অধিবাসীদের।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর পার্বত্য অঞ্চলের সর্বশেষ ২৫ জুন ২০১৬ পর্যন্ত অনুসন্ধানের চাঁদাবাজির সংক্ষিপ্ত তথ্য উঠে আসে, টোল বা চাঁদাবাজির হার, সেগুন কাঠ প্রতি হাজারে ৪ শত টাকা, গামারী কাঠ ও লালি কাঠ প্রতি হাজারে ২ শত টাকা, আগরগাছ প্রতি গোড়া ৩-৫ হাজার টাকা,জ্বালানী কাঠ প্রতি বড় গাড়ি ২ হাজার টাকা, মাঝারী গাড়ি ১ হাজার টাকা, ছোট গাড়ি (স্থানীয় ভাষায় চাদের গাড়ি) ৫ শত টাকা, মলি বাঁশ প্রতি হাজার ৪ শত টাকা, বড় বাঁশ প্রতি হাজার ২০ হাজার টাকা, সকল ঠিকাদারী কাজের জন্য প্রতি হাজারে ২ শত টাকা, ছোট বড় সকল দোকান থেকে মাসিক চাঁদার টোকেন বাধ্যতা মুলক, বাহির থেকে এসে পণ্য ক্রয় করা ব্যবসায়ীদের মাসিক চাঁদার টোকেন, সেগুন গাছের প্রতি গাড়ি ১২ শত টাকা এবং ব্যবসায়ী মালিকের চাঁদার টোকেন সরবারহ মাসিক, সকল গাড়ির মাসিক টোকেনও দৈনিক পণ্য গাড়ির জন্য ২ হাজার টাকা, বিভিন্ন সড়কে চলা গাড়ির মাসিক টোকেন ২ হাজার টাকা থেকে ৬হাজার টাকা পর্যন্ত, সিএনজি প্রতি গাড়ির জন্য ৬ শত টাকা, উপজেলা পযায়ের সড়কের প্রতি গাড়ি ৯ শত টাকা মাসিক টোকেন, মার্কেটিং কোম্পানির পণ্য সরবরাহ বাসৎরিক ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা, পাহাড়িদের বাজারে কাঁচা সবজি বিক্রির হ্মেত্রে মনের চাহিদা অনুযায়ী বা ইচ্ছে মতো, আদা প্রতিমণ ৩০ টাকা, হলুদ প্রতিমণ (শুকানো অবস্থায়) ৬ শত টাকা, কাপ্তাই লেক এর মাছ প্রতিমণ ৫ শত টাকা, কলা প্রতিছড়া ১০ টাকা, মৌসমী ফল বিক্রয়ের প্রতি হাজারে ২ শত টাকা, পশু (মহিষ,গরু,ছাগল, শুকর ইত্যাদি) ক্রর – বিক্রয় ৩-৫ শত টাকা, হাঁস,মুরগী প্রতিটি ২০- ৩০ টাকা, সরকারী চাকুরীজিবিদের প্রতি মাসে ৫শত থেকে ১হাজার টাকা, যে কোন রাজনৈতিক অনুষ্ঠানের জন্য প্রতি দাওয়াত কার্ড ৫ শত টাকা, মালামাল পরিবহনের জন্য প্রকার বেধে ১- ৫ শত টাকা, ফসলী জমি বা ফলের বাগান লীজ নিলে প্রতি হাজারে ৫০ টাকা, লীজ দিলে মূল টাকার ৫০%, কাঠ চিরাইয়ে স’মিল প্রতিটি মিলের জন্য বছরে ৫ হাজার টাকা,বরফকল বা আইসক্রিম ফ্যাকটরী প্রতি বছর ৫- ১০ হাজার টাকা, বাজারের প্রতিটি দোকানদার ৩-৫ হাজার টাকায় টোকেন নিতে হয়, স্থানীয় ও জাতীয় এনজিও গুলি ৫-১০ লক্ষ টাকা দিতে হয় প্রতি বছর, জায়গা জমি ক্রয় - বিক্রয় প্রতি হাজারে ১ শত থেকে ২ শত টাকা, প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি বিয়ের জন্য গুনতে ৫-১০ হাজার টাকা,ব্যাক্তিগত বাড়ি বা দোকান ঘর নিমাণ ৫ হাজার থেকে ১০ হাজার টাকা, লঞ্চ বড় প্রতি বছর ৫০ হাজার,ছোট গুলি ২০- ৩০ হাজার টাকা, ইঞ্জিন বোট ৩- ৫ হাজার টাকা, জেলেদের পাস বা টোকেন প্রতি মৌসমের জন্য ১- ২ হাজার টাকা, জালের জন্য আলাদা টোকেন নিতে হয়, মাছের ট্রলার প্রতি বছর ৮- ১০ হাজার টাকা, মোবাইল কোম্পানির টাওয়ার প্রতিটি এককালিন ১০ লক্ষ টাকা, এছাড়া রাঙামাটি শহরের বনরুপায় বসে আদায় করা হয় বিভিন্ন এলাকার ২৭% হারে চাঁদা। সব মিলিয়ে পার্বত্য তিন জেলায় প্রতিমাসে সন্ত্রাসীরা ১০- ১২ কোটি টাকা চাঁদাবাজি করে। অনুসন্ধানে দেখা গেছে যে সব জেলা ও উপজেলা গুলিতে বন বিভাগের চেক পোষ্ট,পুলিশ চেক পোষ্ট, আনসার চেক পোষ্ট, মৎস্য বিভাগের চেক পোষ্ট,সরকারী ভাবে টোল আদায়ের জন্য বিভিন্ন সড়কের ওপর বাঁশ দিয়ে অকট্টরী রয়েছে, তার দু’য়েকশ গজের ভিতর সন্ত্রাসীদের টোল বা চাঁদা আদায়ের নিদৃষ্ট স্থান।
---
উল্লেখ্য সন্ত্রাসীদের সব চেয়ে বেশী টোল বা চাঁদা আদায়ের স্থান হচ্ছে রাঙামাটি- চট্টগ্রাম সড়কের ঘাগড়া বাজার।
পার্বত্য তিন জেলায় এ তালিকায় রয়েছে চারটি পাহাড়িদের আঞ্চলিক রাজনৈতিক দল যাদের ছত্রছায়ায় অস্ত্রধারী সন্ত্রাসীরা টোল বা চাঁদা আদায় করছে । এসব সংগঠন গুলোর পার্বত্য তিন জেলার ২৫টি উপজেলাতে নিয়োগ দেয়া আছে টোল বা চাঁদা আদায়ের জন্য পাহাড়িসহ বেশ কিছু সংখ্যাক বাঙ্গালী, এদের বলা হয় কালেক্টর।
পার্বত্য তিন জেলার স্থানীয় গোয়েন্দা সংস্থা ও স্থানীয় আইনশৃংখলা বাহিনীর তৎপরতা থাকা সত্বেও কি ভাবে আঞ্চলিক রাজনৈতিক দল গুলোর ছত্রছায়ায় অস্ত্রধারী সন্ত্রাসীরা টোল বা চাঁদা আদায় করছে ? জনমনে এমনই প্রশ্ন।

ছবি সংগৃহিত ।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)