বৃহস্পতিবার ● ৩০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে পৌনে ৬ লাখ টাকা ছিনতাই
গাজীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে পৌনে ৬ লাখ টাকা ছিনতাই
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.০৮মিঃ) গাজীপুরে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে পাঁচ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা৷
২৯ জুন বুধবার দুপুরের দিকে ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নং গেট এলাকায় এ ঘটনা ঘটে৷
আহত রাসেল আহমেদ বঙ্গবন্ধু প্রজন্ম লীগের মহানগরীর ২২ নং ওয়ার্ড শাখার সভাপতি৷
আহতের পরিবার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, রাসেল আহমেদ ওই টাকা গাজীপুর চৌরাস্তার ডাচ-বাংলা ব্যাংকে জমা রাখতে রওনা দেন৷ তিনি জাতীয় উদ্যানের ২ নং গেটের সামনে আসলে চারজন সন্ত্রাসী রামদা দিয়ে তার দুই হাতে কুপিয়ে ও মাথায় আঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়৷
পরে তাকে উদ্ধার করে প্রথমে বাঘের বাজারের কাজী হাসপাতাল ও পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷
এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২