শিরোনাম:
●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » কমনওয়েলথ ভারোত্তোলনে বাংলাদেশের সিমান্ত’র স্বর্ণ পাদক
প্রথম পাতা » আন্তর্জাতিক » কমনওয়েলথ ভারোত্তোলনে বাংলাদেশের সিমান্ত’র স্বর্ণ পাদক
বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমনওয়েলথ ভারোত্তোলনে বাংলাদেশের সিমান্ত’র স্বর্ণ পাদক

---

ক্রীড়া প্রতিবেদক :: ইন্ডিয়ান ভারোত্তোলন ফেডারেশনের আয়োজনে ভারতের পুনেতে চলছে সিনিয়র, জুনিয়র ও ইয়ুথ কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশীপ ২০১৫ ৷ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের পক্ষে মাবিয়া আক্তার সিমান্ত একটি স্বর্ণ ও দুটি রৌপ্যসহ মোট ৩টি পদক জয় করেন ৷ এছাড়া মুস্তাইন বিল্লাল একটি রৌপ্য পদক অর্জন করেছেন ৷ উল্লেখ্য, আন্তর্জাতিক ভারোত্তোলন প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে সিমান্ত তৃতীয় বারেরমত বাংলাদেশের পক্ষে স্বর্ণ পদক জয় করলো ৷ এর আগে ২০১২ সালে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের পক্ষে মোল্লা সাবিরা এবং শাহরিয়ার সুলতানা সুচি দুজনই নিজ নিজ ক্যাটাগোরিতে স্বর্ণ পদক জয় করেছিলেন ৷
বুধবার ভারতের পুনেতে প্রতিযোগিতার ৪র্থ দিনে ইয়ুথ বিভাগে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ পদক জয় করেন সিমান্ত ৷ সিমান্ত স্ন্যাচে ৭৮ ও ক্লিন এন্ড জার্কে ৯৮ মোট ১৭৬ কেজি তুলে প্রথম হন ৷ এ বিভাগে রৌপ্য পেয়েছে স্বাগতিক ভারত এবং ব্রোঞ্জ পেয়েছে কানাডা ৷ এছাড়া মেয়েদের জুনিয়র বিভাগে ৬৩ কেজি ওজন শ্রেনীতে অংশ নিয়ে সিমান্ত পেয়েছে রৌপ্য পদক৷ স্বর্ণ জয় করে ভারত এবং ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা ৷ সিমান্ত আবারও সিনিয়র ৬৩ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশের পক্ষে রৌপ্য পদক জয় করে৷ এ বিভাগে স্বর্ণ পেয়েছে ভারত এবং ব্রোঞ্জ পেয়েছে ওয়ালস ৷ উল্লেখ্য একজন খেলোয়াড় নিজ ওজন শ্রেনীতে সবগুলো বিভাগে অংশ গ্রহন করতে পারেন ৷
এদিকে, ছেলেদের ইয়ুথ বিভাগে ৬২কেজি ওজন শ্রেনীতে স্ন্যাচে ৯০ ও ক্লিন এন্ড জার্কে ১১৫ মোট ২০৫কেজি তুলে রৌপ্য পদক পেয়েছে বাংলাদেশের মুস্তাইন বিল্লাহ ৷ এ গ্রুপে স্বর্ণ ও ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিক ভারত ৷
স্বর্ণ জয়ের অনুভুতিতে সিমান্ত জানান, খুব ভালো লাগছে যে এত বড় আন্তর্জাতিক ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য স্বর্ণ ও দুটি রৌপ্য পদক জিততে পেরেছি ৷ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বাংলাদেশের জন্য আগামীতে আরো যেন পদক জিততে পারি ৷
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারন সম্পাদক উইং কমান্ডার (অবঃ) মহিউদ্দিন আহমেদ জানান, রেশমার পর সিমান্ত একটি স্বর্ণসহ দুটি রৌপ্য এবং মুস্তাইন বিল্লাহ একটি রৌপ্য পদক পেয়ে বিশ্বের অনেক বড় বড় দেশের মধ্যে বাংলাদেশের নাম উজ্জল করেছে ৷ সবার দোয়া ও ভালোবাসায় আমরা ভারতে দেশের জন্য পদক জিততে পেরেছি ৷ মিডিয়াকে ধন্যবাদ জানাই তারা ছেলে ও মেয়েদের পদক জয়ের খবর বেশ গুরুতেরও সাথে প্রচার করছে ৷ বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের পক্ষ থেকে সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হবে আগামী ১৬অক্টোবর ২০১৫ তে ৷  আপলোড : ১৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৪৮ মিঃ





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)