শনিবার ● ১৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » লামায় দোকান কর্মচারীর লাশ উদ্ধার
লামায় দোকান কর্মচারীর লাশ উদ্ধার
লামা প্রতিনিধি :: (১ শ্রাবণ ১৪২৩বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৮মিঃ) বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দূর্গম এলাকা থেকে খোকন নাথ (৩৫) নামে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ৷ ১৬ জুলাই শনিবার সকালে সরই-লুলাইং সড়কের মেরাইত্তা ঝিরি নামক স্থান থেকে তার লাশটি উদ্ধার করা হয়৷ সে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকার বোর্ড অফিস নামক গ্রামের সুধাংশু নাথ এর ছেলে৷
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খোকন নাথ সরই ইউনিয়নের ক্যায়াজু বাজারে আবুল কালাম সওদাগরের দোকানে চাকরি করত ৷ ১৫ জুলাই শুক্রবার দুপুরে দোকানের বাকী টাকা তোলার জন্য দোকানের মালিক তাকে লোলাই বাজারে পাঠায়৷ পাওনাদার দের কাছ থেকে বাকী টাকা নিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা খোকন কে হত্যা করে টাকা গুলো নিয়ে যায়৷ খবর পেয়ে আজ সকাল নয়টার দিকে তার লাশ উদ্ধার করে লামা থানার পুলিশ৷ লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন আমরা লাশ উদ্ধার করেছি, লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)