শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » ইসলামকে ধ্বংস করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » ইসলামকে ধ্বংস করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
শনিবার ● ১৬ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসলামকে ধ্বংস করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মিঃ)  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ইসলামকে ধ্বংস করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে ৷ মানুষ হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না৷ বিপথগামী কিছু লোক ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে৷ ইসলামের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷

১৬ জুলাই শনিবার দুপুরে গাজীপুরে “সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াতকে সঙ্গে নিয়ে কোনো প্রকার জাতীয় ঐক্য হবে না৷ যারা গুলশানের ঘটনাকে বিপ্লব বলে আখ্যায়িত করে তাদের সঙ্গে কোনো দিনও ঐক্য হতে পারে না৷

গাজীপুর জেলা শহরের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটরিয়ামে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদ হাসান৷

এসময় বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাওলানা মনিরুজ্জামান, গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, গাজীপুর জজ কোর্টের পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহমদ, এডভোকেট নূরুল আমিন, মাওলানা সামসুল হক ও মাওলানা মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ৷





আর্কাইভ