শনিবার ● ১৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » খেলা » জুডো প্রশিক্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন
জুডো প্রশিক্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক :: (১ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ১০.০৫মিঃ) বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগীতায় হোসেন শহীদ সোহরাওয়ার্ডী ইনডোর ষ্টেডিয়াম মিরপুর ঢাকায় দুইদিন ব্যাপী জুডো প্রশিক্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১৬ জুলাই বিকালে সম্পন্ন হয়েছে৷
জুডো প্রশিক্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রাম এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ এর পরিচালক (ক্রীড়া) দিল মোহাম্মদ৷
এসময় বাংলাদেশ জুডো ফেডারেশনে সাধারন সম্পাদক এ কে এম সেলিম, কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ, আল শাফি, কাউছার আহমেদসহ বাংলাদেশ জুডো ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি ইকবাল হোসেন, ও জুডো প্রশিক্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রাম এ অংশগ্রহণকারী প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, দেশের ৬৪টি জেলার তৃনমুল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড় অনুর্ধ্ব ১৬ জুডো প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ২০১৬ উপলক্ষে ১৫ ও ১৬ জুলাই আয়োজিত এই জুডো প্রশিক্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে সারাদেশ থেকে ৩০ জন অভিজ্ঞ জুডো প্রশিক্ষক অংশ গ্রহণ করেন৷





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন