শনিবার ● ১৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা তিন দিনের রিমান্ডে
ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা তিন দিনের রিমান্ডে

খাগড়াছড়ি প্রতিনিধি :: (১ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ১০১৯মিঃ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ইউপিডিএফ’র কেন্দ্রীয় সংগঠক মিঠুন চাকমাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ৷
১৬ জুলাই শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ১০ দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান আদালতে হাজির করা হলে মিঠুন চাকমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত৷
মামলার তদন্ত কর্মকর্তা খাগড়াছড়ি সদর থানার এসআই আব্দুল্লাহ-আল-মাসুদ জানান, সামাজিক মাধ্যম ও ব্লগে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে উস্কানীমূলক ও মিথ্যা লেখা, আপত্তিকর ছবি এবং ভিডিও পোষ্ট করে সাম্প্রদায়িক উস্কানী দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় মিঠুন চাকমাকে রিমান্ডে আনা হয়েছে৷
উল্লেখ্য গত ১১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাগড়াছড়ির নিজ বাড়ী অর্পনা চৌধুরী পাড়া থেকে গ্রেপ্তার করা হয়৷ তার বিরুদ্ধে ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়িতে জনসমাবেশে নেতাকর্মিদের উপর হামলা, বোমা হামলা ও পুলিশের সাথে সংঘর্ষসহ ১০টি মামলার ওয়ারেন্ট আছে৷





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ