সোমবার ● ১৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে জিহাদী বইসহ জেএমবি সদস্য আটক
সিরাজগঞ্জে জিহাদী বইসহ জেএমবি সদস্য আটক
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৩ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৭মিঃ) সিরাজগঞ্জে জিহাদী বইসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র এক সদস্যকে আটক করা হয়েছে৷ ১৮ জুলাই সোমবার ভোরে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) তাড়াশ উপজেলার তাড়াশ মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন৷ আটক জেএমবি সদস্য আতাউলস্নাহ ওরফে বাহাদুর (৩০) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মাইজভান্ডারী আমতলী বাহাউদ্দিন চৌধুরীপাড়ার মাওলানা আবু ইউসুফের ছেলে৷
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিহাদী বইসহ জেএমবি সদস্য আতাউলস্নাহকে আটক করা হয়৷ তিনি ২০১৩ সালে তাড়াশ মাদ্রাসাপাড়ার দক্ষিণপাড়ার মোঃ জামিলুর রহমানের মেয়েকে বিয়ে করে সেখানকার একটি মসজিদের ঈমাম চাকরী নিয়ে সেখানেই বসবাস করছেন৷
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ সোমবার দুপুরের দিকে সাংবাদিকদের জানান, আটককৃত আতাউল্লাহ’র সাথে সমপ্রতি বগুড়ার শেরপুরে বোমা বিস্ফোরণে নিহত জেএমবি সদস্য তরিকুলের বোনের সম্পর্ক ছিল৷ এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে৷
রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানান এসপি৷





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা