মঙ্গলবার ● ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বিশ্বনাথে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৫
বিশ্বনাথে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৫
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৪শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০ মিঃ) সিলেটের বিশ্বনাথে শিয়ালের কামড়ে মহিলাসহ ৫ জন আহত হয়েছেন৷ এ ঘটনায় এলাকায় এখন শিয়াল আতঙ্ক বিরাজ করছে৷ ১৯ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের মান্দারুকা গ্রামে এঘটনা ঘটে৷ আহতরা হলেন-মান্দারুকা গ্রামের শফিকুল ইসলাম, আকবর আলী, নুরুজ আলীর স্ত্রী লনা বেগম, জাহিদুল্লাহর স্ত্রী৷ অন্যান্য আহতদের নাম জানাযায়নি৷ আহতদের প্রাথকিম চিকিত্সা প্রদান করা হয়েছে বলে জানাগেছে৷
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার মান্দারুকা গ্রামে কয়েকটি শিয়াল প্রবেশ করে লোকজনকে কামড়াতে শুরু করে৷ এসময় এলাকাবাসী অনেক চেষ্ঠা চালিয়ে কয়েকটি শিয়ালকে ধরে মেরে ফেলেন৷
মান্দারুকা গ্রামের জামাল আহমদ বলেন, মঙ্গলবার দুপুরে হঠাত্ কয়েকটি শিয়াল গ্রামে প্রবেশ করে৷ এসময় গ্রামের ৫-৬জন শিয়ালের কামড়ে আহত হন৷ পরে এলাকাবাসী জড়ো হয়ে কয়েকটি শিয়ালকে মেরে ফেলেন৷ তবই এলাকায় শিয়াল আতংক বিরাজ করছে বলে তিনি জানান৷





নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি