শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত
বুধবার ● ২০ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত

---

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি কবরাস্থানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম মামুন (২৫) নামে এক শিবির নেতা নিহত হয়েছেন৷ ১৮ জুলাই সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে৷ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও ইসলামীক স্টডিজ বিভাগর মাস্টার্স শেষ বর্ষের ছাত্র সাইফুল শৈলকুপা উপজেলার মুচড়াপাড়া পুটিমারী গ্রামের লুত্‍ফর রহমানের ছেলে৷

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টহলদল ঝিনাইদহ-মাগুরা সড়কে আড়ুয়াকান্দি নামক স্থানে পৌঁছালে শিবিরের নেতা-কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ৪/৫ টি হাতবোমা ছুড়ে মারে৷ পুলিশের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিট গুলি বিনিময় হয়৷ বন্দুকযুদ্ধ শেষে শিবির নেতা-কর্মীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাইফুলের লাশ উদ্ধার করা হয়৷

ওসি আরো জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ৫টি বোমা ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে৷ এ সময় পুলিশের দুই কনষ্টেবল ফয়সাল হোসেন ও সুমন হোসেন আহত হয়েছেন বলেও তিনি জানান৷ শিবির নেতা সাইফুলের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
অন্যদিকে সাইফুলের বাবা লুত্‍ফর রহমান অভিযোগ করেন, গত ১ জুলাই (শুক্রবার) রাত ২.১৫টার সময় শহরের পবহাটী গ্রামের টুলু মিয়ার বাড়ির ছাত্রাবাস থেকে পুলিশ তার ছেলেকে আটক করে নিয়ে যায়৷ সাইফুলের আটকের খবর ০১৯২৬-৯০৬২০১ নাম্বারের মোবাইল ফোন থেকে জানানো হয়৷ বাবার ভাষ্যমতে খবর পেয়ে শনিবার দুপুরে তিনি ও প্রতিবেশি কাজিপাড়া গ্রামের তপন কুমার ঘোষ ঝিনাইদহ সদর থানায় খাবার দিতে আসেন৷

এ সময় দুর থেকে দেখেন সাইফুল থানা হাজতে আছে ৷ দুর থেকে তাদের ইশারাও হয়৷ বিকাল ৩টার দিকে খাবার দিতে গেলে থানা থেকে জানানো হয় সাইফুল নামে থানায় কেও নেই৷

সাইফুলের মামাতো ভাই ব্যবসায়ী নাসির উদ্দীন জানান, সাইফুলকে পুলিশ গ্রেফতারের পর আমরা ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বিপুল ও শৈলকুপার এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইকে জানায়৷ তারা বলেছিলেন শিবির করলে আমরা কিছুই করতে পারবো না৷ এর পর থেকে আমরা চুপ হয়ে যায়৷
নাসির জানান, পুলিশের হাতে আটকের ১৮ দিন পর মঙ্গলবার সকালে শুনছি সাইফুল পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে৷

বিষয়টি নিয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নিহত সাইফুল শিবিরের ভাটই অঞ্চলের সাধারন সম্পাদক ছিলেন৷
এ ছাড়া তিনি ফুলহরি ইউনিয়নের সাবেক মাদ্রাসা বিষয়ক সাধারন সম্পাদক ও শিবিরের সাথী ছিলেন বলে জানান৷ তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল৷ বন্দুক যুদ্ধের আগে সাইফুলকে আটকের কথা অস্বীকার করেন তিনি৷





আর্কাইভ