বুধবার ● ৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৯ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৯মিঃ) “জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ” অর্থ স্বাস্থ পুষ্টি চান, দেশী ফল বেশী খান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ৷
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়৷
র্যালিটি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে বৃক্ষ মেলা প্রঙ্গনে গিয়ে শেষ হয়৷
খাগড়াছড়ি সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সপ্তাহব্যাপি বৃক্ষ মেলার উদ্ভোধন করেন৷ এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী, সিভিল সার্জন ডা. নিশীত নন্দী মজুমদার, বন বিভাগীয় কর্মকর্তা মো. মোমিনুর রশিদ, কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক তরুণ ভট্টাচার্য্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন এনজিও’র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন৷ পরে টাউন হল রুমে এক আলোচনাসভায় অনুষ্ঠিত হয়৷ মেলায় ২০টি স্টল বসানো হয়েছে৷





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ