শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ২ হাজার ইয়াবাসহ রাউজানের ৩ মাদক ব্যবসায়ী আটক
প্রথম পাতা » অপরাধ » ২ হাজার ইয়াবাসহ রাউজানের ৩ মাদক ব্যবসায়ী আটক
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২ হাজার ইয়াবাসহ রাউজানের ৩ মাদক ব্যবসায়ী আটক

---

আমির হামজা, রাউজান প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় দুপুর ১২.৩৫মিঃ)  হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ মোঃ ফারুক(২৩), মোঃ মহিন উদ্দিন প্রকাশ মহিম(২৭) ও মোঃ তৈয়ব প্রকাশ বড় মনা (২৭) কে আটক করেছে। ৩ আগষ্ট বুধবার ভোররাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের ভরা পুকুর পাড়স্থ রাহাত খান চৌধুরী বাড়ীর জনৈক আজমের ৫ তলা ভবন থেকে তাদের আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মূল হোতা মোঃ বরকত আলী চৌধুরী (৩৮) পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু(নং-৩, তারিখ-৩/৮/১৬) করেছে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান এ অভিযান পরিচালনা করেন। আজমের বিল্ডিং ৩য় তলার ভাড়াটিয়া ও মাদক ব্যবসায়ী বরকত আলী চৌধুরীর বাসা থেকে ফারুক, মহিম ও বড় মনাকে আটক করা হয়। এসময় ঘরে তল্লাশি চালিয়ে ইয়াবার ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতি প্যাকেটে ২০০ পিচ করে মোট ২ হাজার ইয়াবা জব্দ করা হয়। জব্দকরা ইয়াবার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

পলাতক ও আটককৃত আসামীরা সকলেই রাউজান উপজেলার বাসিন্দা। এর মধ্যে আসামী বরকত আলী চৌধুরী কদলপুর সিকদার পাড়া বাদশা মিয়া চৌধুরী বাড়ীর মৃত ইউসুফ আলী চৌধুরীর পুত্র, ফারুক নোয়া পাড়া খোয়াজ আহমদ চৌধুরী বাড়ীর মৃত আবদুল হামিদের পুত্র, মহিম কদলপুর ইউনিয়নের সিকদার পাড়াস্থ খোরশেদ আলমের পুত্র ও তৈয়ব নাতোয়ান বাগিচা খলিলাবাদ মনু গোমস্তার বাড়ীর মোঃ শাহাদাতের পুত্র।

এরমধ্যে মহিম ও তৈয়বের বিরুদ্ধে ইতোপূর্বে একটি করে মাদক মামলা ও পলাতক আসামী বরকত আলী চৌধুরীর বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায়। অভিযানে থানা পুলিশের এসআই স্বপন কুমার সরকার ও এএসআই রাশেদ খানের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান বলেন, ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মূল হোতা পলাতক আসামী বরকত আলীকে আটকে পুলিশি অভিযান অব্যহত আছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে থাকবো।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ