শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মোবারকগঞ্জ সুগারমিলে হাইপেসার জয়েন্টসীট টেন্ডারে দুর্নীতি
প্রথম পাতা » অপরাধ » মোবারকগঞ্জ সুগারমিলে হাইপেসার জয়েন্টসীট টেন্ডারে দুর্নীতি
রবিবার ● ৭ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোবারকগঞ্জ সুগারমিলে হাইপেসার জয়েন্টসীট টেন্ডারে দুর্নীতি

---
ঝিনাইদহ প্রতিনিধি :: ( ২৩ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৮মিঃ) দক্ষিণাঞ্চলের একমাত্র ভারী চিনি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলে দুর্নীতি অনিয়ম থেমে নেই৷ একের পর এক দুর্নীতি অনিয়নের কারনে মিলটি বছরের পর বছর লোকসানের বোঝা মাথায় নিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে৷ এবার মিলের হাইপেসার জয়েন্টসীন ক্রয় টেন্ডারে দুর্নীতি ও অনিয়নের অভিযোগ পাওয়া গেছে৷

সুগারমিলের উপ-প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) মাহমুদুল হাসান প্রভাবিত হয়ে টেন্ডারের সর্বনিম্ন দরদাতাকে কাজটি না দিয়ে অন্য একটি প্রতিষ্ঠানকে তা দেবার পায়তারা করছেন৷ এ ঘটনায় মেসার্স কাব্য এন্টার প্রাইজের প্রোপাইটার রহমত আলী মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এক লিখিত অভিযোগ করেছেন৷

অভিযোগ সূত্রে জানাগেছে, মোবারকগঞ্জ সুগারমিলে হাইপেসার জয়েন্ট সীট মালামাল ক্রয়ের জন্য সম্প্রতি টেন্ডার আহবান করা হয়৷ টেন্ডারে মেসার্স কাব্য এন্টার প্রাইজ, এফ রহমান এন্টার প্রাইজ, ঢাকা, ইমন এন্টার প্রাইজসহ ৪ জন টেন্ডার ড্রপ করেন৷ কাব্য এন্টার প্রাইজ টেন্ডারে মালের কেজি প্রতি দর দেয় ১০৫০ টাকা, এফ রহমান দেয় ১০৯৩ টাকা, ইমন এন্টার প্রাইজ দেয় ১১০০ টাকা৷ অপরটির বিষয়ে জানাযায়নি৷

উল্লেখিত, ৪ জনের মধ্যে কাব্য এন্টার প্রাইজ সর্বনিম্ন দর দিলেও তাকে কাজটি দেয়া হচ্ছে না বলে ওই প্রতিষ্ঠানের প্রোপাইটার রহমত আলী অভিযোগ করেছেন৷ তিনি জানান, মালামালটির স্যাম্পল তিনি মোবারকগঞ্জ সুগারমিলের বয়লার মেকানিক রওশন আলীকে দেখিয়েছেন৷ তিনি মালটি কোয়ালিটি মনে করে সেটি নেবার জন্য উর্ধতন কর্মকর্তাদের বলেছেন৷

কিন্তুু কাব্য এন্টার প্রাইজ কোয়ালিটিপূর্ণ মাল সরবরাহে সক্ষম এবং সর্বনিম্ন দরদাতা হওয়া সত্বেও যান্ত্রিক বিভাগের উপ-প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান দুর্নীতির আশ্রয় নিয়ে তাকে টেন্ডারের কাজটি দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন প্রোপাইটার রহমত আলী৷

এ ব্যাপারে সুগারমিলের উপ-প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) মাহমুদুল হাসান ব্যস্ততার অজুহাত দেখিয়ে কথা বলতে চায়নি৷ পরে অবশ্য বলেন, মোবাইলে কথা বলা যাবে না, আপনি সরাসরি এসে কথা বলুন৷ বিষয়টি জরুরী বলায়, তিনি সংক্ষিপ্ত ভাবে কথা বলতে বলেন৷ টেন্ডারের সর্বনিম্ন দরদাতাকে কেন কাজটি দেয়া হচ্ছেন না এমন প্রশ্নের জবাবে জানান, এ বিষয়ে আপনি জিএম (প্রশাসন) এর সাথে কথা বলেন৷

টেন্ডারের ব্যাপারে জিএম (প্রশাসন) মানোয়ার হোসেন জানান, নমুনা অনুযায়ী কাজটি দেয়া হয়েছে৷ নমুনা যাদের ঠিক না তাদের রেট যদি কমও থাকে সেটা গন্য করা হয়নি৷ নমুনার সাথে যাদের মিল আছে, তাদেরকে গ্রহণ করা হয়েছে৷ টেন্ডার অনিয়নের কোন অভিযোগের কাগজপত্র তিনি পায়নি৷ এটা এটা সঠিক নয় বলে তিনি জানান৷





আর্কাইভ