শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ●   রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা ●   রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা ●   রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন ●   নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল ●   ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ●   ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
রাঙামাটি, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » এক রাতে লামা বাজারের ৪ দোকানে দুর্ধর্ষ চুরি : আটক ১
প্রথম পাতা » অপরাধ » এক রাতে লামা বাজারের ৪ দোকানে দুর্ধর্ষ চুরি : আটক ১
মঙ্গলবার ● ৯ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক রাতে লামা বাজারের ৪ দোকানে দুর্ধর্ষ চুরি : আটক ১

---মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি ::(২৫ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১২মিঃ) বান্দরবানের লামায় এক রাতে চার ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে ৷ ৯ আগষ্ট মঙ্গলবার ভোরে লামা শহরের ২টি ইলেকট্রনিক্স, ১টি হোটেল ও ১টি সিগারেট এজেন্টের দোকানে এ চুরি হয়৷ সংঘবদ্ধ চোরেরা দোকানে রক্ষিত নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়৷ শহরের প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া চুরির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে লামা বাজারের ব্যবসায়ীরা৷ চুরি রোধে বাজারে পুলিশি টহল জোরদারের দাবী জানান ব্যবসায়ীরা৷ চুরির ঘটনায় ক্ষতিগ্রস্থ জেনিফা এন্টারপ্রাইজের মালিক মো. আলমগীর বাদী হয়ে থানায় মামলা করেছেন৷ এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে মো. রুবেল (২৫) নামে একজনকে আটক করেছে৷
ব্যবসায়ীরা জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে সাড়ে ৩টার দিকে চোরের দল একে একে বাজারের জনতা ব্যাংক সংলগ্ন জেনিফা এন্টারপ্রাইজের গিরিলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৪ লক্ষ ৮৫ হাজার টাকা, ভাই ভাই ইলেকট্রনিক্সের নগদ ৫২ হাজার ৬৭৩ টাকা, ২টি বিকাশ মোবাইল সেট, মক্কা এন্টারপ্রাইজের ১০ হাজার টাকা সমপরিমাণ গাড়ীর যন্ত্রাংশ ও শাহ্ জব্বারিয়া হোটেলের ক্যাশ থেকে নগদ ৩ হাজার টাকা নিয়ে যায়৷
ক্ষতিগ্রস্ত দোকান মালিক নেচার আহমদ ও রফিকুল ইসলাম বলেন, একের পর এক চুরির ঘটনায় আমরা ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছি৷
এক রাতে চার দোকানে চুরির সত্যতা নিশ্চিত করে বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাপান বড়ুয়া জানান, পুলিশ, ভিডিপি ও পৌরসভার পাহারাদার থাকা সত্ত্বেও একই রাতে চার দোকানে চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন৷
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, চোরের উত্‍পাত বন্ধে পাহারা আরো জোরদার করা হবে৷ এ চুরির ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড

আর্কাইভ